তৃণমূলে যোগ দিলেন বিধায়ক! পঞ্চায়েতের আগে দক্ষিণ দিনাজপুরে বিপাকে কংগ্রেস
রাজ্যসভা ভোটের দিনেই এই আভাস মিলেছিল। সেই জল্পনাকে সত্য করে সোমবার বালুরঘাটের জেলা কমিটির বৈঠকে অংশ নিয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন কংগ্রেস বিধায়ক গৌতম দাস।
রাজ্যসভা ভোটের দিনেই এই আভাস মিলেছিল। সেই জল্পনাকে সত্য করে সোমবার বালুরঘাটের জেলা কমিটির বৈঠকে অংশ নিয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন কংগ্রেস বিধায়ক গৌতম দাস। গঙ্গারামপুরের বিধায়কের তৃণমূলে যাওয়ায় পঞ্চায়েতের আগে বিপাকে পড়ল দক্ষিণ দিনাজপুরের কংগ্রেস।

রাজ্যসভার ভোটের দিন নিজেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা তৃণমূলে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেছিলেন গৌতমবাবু। এবার সেই ইচ্ছারই মর্যাদা দিয়ে তাঁকে তৃণমূলে বরণ করে নেওয়া হল। এদিন আনুষ্ঠানিকভাবে তিনি যোগ দেন তৃণমূল কংগ্রেসে। তিনি উন্নয়নমূলক কাজের লক্ষ্যেই দলবদল করলেন বলে জানিয়েছেন।
পঞ্চায়েত ভোটের আগে হঠাৎ করে বিধায়কের দলবদলে কংগ্রেস বিপাকে পড়লেও, তৃণমূল কংগ্রেস উৎফুল্ল। তৃণমূল কংগ্রেস মনে করছে, এই দলবদলে জেলা তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে। পঞ্চায়েতের কাজে আরও গতি আসবে। তবে এদিন তৃণমূল কংগ্রেসে য়োগ দেওয়ার পরও কংগ্রেসের বিরুদ্ধে স্পিকটি নট গৌতমবাবু। তিনি কী কারণে দল ছাড়লেন, যোগ দিলেন তৃণমূলে তা ব্যাখ্যা করেননি।












Click it and Unblock the Notifications