আম্ফান পরবর্তী পরিস্থিতি দেখতে আসা কেন্দ্রীয় দলের সঙ্গে দেখা করলেন বিরোধী নেতারা

আজ প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধিদল কেন্দ্রীয় দলের সাথে দেখা করেন। প্রতিনিধি দলে সভাপতি সোমেন মিত্র ,বিরোধী দলনেতা আব্দুল মান্নান , সাংসদ প্রদীপ ভট্টাচার্য , বিধায়ক সুখবিলাস বর্মা এবং কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী ছিলেন।

কেন্দ্রীয় দলের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলের নেতারা

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এই বিপর্যয়কে জাতীয় বিপর্যয় ঘোষণা করার দাবি করেন। এই দাবি মানলে সরকারের পাশাপাশি দেশ বিদেশের ইচ্ছুক ব্যক্তি অথবা সংগঠন দুর্গতদের সাহায্য করতে পারবেন।

বিরোধী দল নেতা আব্দুল মান্নান তাঁর সুন্দরবন এবং হাওড়া জেলার প্রত্যন্ত শ্যামপুর পরিদর্শনের অভিজ্ঞতার বিবরণ দেন। তিনি বলেন দুর্গত মানুষদের ব্যাংক একাউন্টে অবিলম্বে টাকা পাঠাতে হবে।
প্রদীপ ভট্টাচার্য সংসদে গৃহ মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান থাকার অভিজ্ঞতার কথা বলেন। তিনি বলেন প্রথমেই মানুষের মনে আস্থা ফেরাতে হবে। দুর্গতদের বাঁচাতে হবে।

সুখবিলাস বর্মা বলেন আমফানে পান চাষীরা সর্বশান্ত হয়েছে। তাঁদের বাঁচাতে সরকার অনুদান দিক। অমিতাভ চক্রবর্তী বলেন একটা ত্রিপলের জন্য মহিলারা ৫- ১০ কিলোমিটার হেটে ব্লক অফিসে আসছেন , সেখানে এসেও খালি হাতে ফিরে যাচ্ছেন। এই ঘটনা কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারেরই লজ্জার।

কংগ্রেস নেতারা বলেন রাজ্যের হাতে বেশি টাকা দিতে হবে ঠিকই, তবে সঠিক মানুষের কাছে যাতে সাহায্য পৌঁছয় সেই ব্যবস্থা করতে হবে। দলবাজি বন্ধ করতে সবার জন্য সমান ত্রাণের নীতি গ্রহণ করার দাবি জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+