Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিমান বসুকে জন্মদিনে লাল গোলাপ সোমেন মিত্রের! প্রদেশ সভাপতিকে পাল্টা ধন্যবাদ বামফন্ট চেয়ারম্যানের

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। সূত্রের খবর অনুযায়ী, সোমেন মিত্র নিজে না গেলেও, তাঁর এক দূত লাল গোলাপের তোড়া বিমান বসুর হাতে তুলে

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। সূত্রের খবর অনুযায়ী, সোমেন মিত্র নিজে না গেলেও, তাঁর এক দূত লাল গোলাপের তোড়া বিমান বসুর হাতে তুলে দেন। সেই সময় বিমান বসু পাল্টা ধন্যবাদ জ্ঞাপন করেন সোমেন মিত্রের উদ্দেশে।

বিধান রায়কে স্মরণে বিধান ভবনে যাননি বিমান বসু

বিধান রায়কে স্মরণে বিধান ভবনে যাননি বিমান বসু

এদিন সুজন চক্রবর্তী-সহ বাম নেতৃত্ব বিধান রায়কে স্মরণ করতে প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে গেলেও, সেই দলে ছিলেন না বিমান বসু। দলীয় বৈঠকে থাকায় তিনি আটকে পড়েছিলেন।

সন্ধেয় শুভেচ্ছা সোমেনের

সন্ধেয় শুভেচ্ছা সোমেনের

সন্ধেয় আলিমুদ্দিনে পৌঁছে যায় লালগোলাপের তোড়া। সূত্রের খবর অনুযায়ী, সোমেন মিত্রে বিস্বস্ত সঙ্গী সেখানে পৌঁছে যান। প্রদেশ কংগ্রেস সভাপতি তরফে বিমান বসুকে জন্মদিনে শুভেচ্ছা জানান তিনি।

বিমান বসুর প্রতিক্রিয়া

বিমান বসুর প্রতিক্রিয়া

সূত্রের খবর অনুযায়ী, প্রতিক্রিয়ায় বিমান বসু বলেন, আবার এসবের কী দরকার ছিল। কেননা সিপিএম-এ কাকাবাবুর জন্মদিন ছাড়া অন্য কারও জন্মদিন পালন করার রেওয়াজ নেই।

মহাত্মা গান্ধীর জন্মদিনে প্রথমবার বিধান ভবনে বামেরা

মহাত্মা গান্ধীর জন্মদিনে প্রথমবার বিধান ভবনে বামেরা

এদিনই প্রথমবার নয়, গত বছর ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে প্রথমবার বিধান ভবনে গিয়েছিলেন বাম নেতারা। সেই দলে ছিলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা।

অশোক ঘোষের জন্মদিনে যাচ্ছে কংগ্রেস

অশোক ঘোষের জন্মদিনে যাচ্ছে কংগ্রেস

২ জুলাই প্রয়াত বিশিষ্ট ফরওয়ার্ডব্লক নেতা অশোক ঘোষের জন্মদিন। সেই উপলক্ষে কংগ্রেস-সহ বিভিন্ন দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্রের খবর অনুযায়ী কংগ্রেসের তরফে ফরওয়ার্ড ব্লক অফিসে যাবেন নেতারা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+