অমিত শাহকে রিটার্ন গিফট মমতার, গোলি মারো স্লোগানকারীদের জামাই আদরের অভিযোগ সোমেনের
অমিত শাহকে রিটার্ন গিফট মমতার, গোলি মারো স্লোগানকারীদের জামাই আদরের অভিযোগ সোমেনের
কলকাতায় অমিত শাহের সভা নিয়ে কড়া সমালোচনায় প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। এদিন তিনি এক বিবৃতি জারি করে বলেছেন, সারাদিন কলকাতা পুলিশ অমিত শাহের সভা সফল করার জন্য যেভাবে অতিসক্রিয়তা দেখাল, সেটা এককথায় অভূতপূর্ব।

মমতা-বিজেপি সেটিং
এদিন সোমেন মিত্র বলেন, মুখ্যমন্ত্রী - অমিত শাহের দিল্লির সেটিং কলকাতা পুলিশের প্রাক্তন বড়কর্তা রাজীব কুমারকে বাঁচিয়েছিল। ভুবনেশ্বরের সেটিং - এর পরে রবিবার দিদি গৃহমন্ত্রীকে রিটার্ন গিফট দিলেন।

পুলিশের জামাই আদর
এদিন শহিদ মিনারের সভায় আগত বেশ কয়েকজন বিজেপি সমর্থককে গোলি মারো স্লোগান দিতে দেখা যায়। এপ্রসঙ্গে সোমেন মিত্র বলেন, ধর্মতলা চত্বরে এদিন যাঁরা গোলি মারোর স্লোগান দিল পুলিশ তাঁদের জামাই আদর করে শহিদ মিনারে পৌঁছে দিল।

গদ্দারদের বাঁচাচ্ছে মমতার পুলিশ
সোমেন মিত্র বলেন, যারা দেশটাকে ভাঙতে চাইছে, যারা পাকিস্তানের সঙ্গে ভারত কে তুলনা করে, তারাই তো গদ্দার। এই গদ্দারকে বাঁচানোর জন্য কংগ্রেস-বাম কর্মীদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পেশি ব্যবহার করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।

গো-ব্যাক স্লোগানকারীদের সেলাম
প্রেস বিবৃতিতে সোমেন মিত্র বলেছেন, পুলিশের রক্ত চক্ষু উপেক্ষা করে যাঁরা খুনি অমিত শাহের বিরুদ্ধে গো-ব্যাক স্লোগান দিয়েছেন তাঁদের হাজার সেলাম।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications