শেষযাত্রায় প্রিয়রঞ্জন, শোকাচ্ছন্ন কংগ্রেস নেতা-কর্মীরা, বিকেলে রায়গঞ্জে শেষকৃত্য
এদিন বিকেলে রায়গঞ্জের শ্মশানেই প্রিয়রঞ্জনের শেষকৃত্য সম্পন্ন হবে।
আজ রায়গঞ্জে কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির শেষকৃত্য সম্পন্ন হবে। এদিন সকাল সাড়ে আটটায় পিস হাভেন থেকে কংগ্রেস নেতার দেহ প্রদেশ কংগ্রেস সদর দফতর বিধান ভবনে এনে রাখা হয়েছে। ঘণ্টাখানেক সেখানে শ্রদ্ধা জানানো যাবে। তারপরে বিধানভবন থেকে দেহ হাইকোর্ট হয়ে নিয়ে যাওয়া হবে দক্ষিণ কলকাতায় রানি ভবানী রোডের বাড়িতে।

সেখানে আধঘণ্টা দেহ শায়িত থাকবে প্রয়াত নেতা প্রিয়রঞ্জনের। তারপরে দেহ রেসকোর্স থেকে কপ্টারে চাপিয়ে নিয়ে যাওয়া হবে রায়গঞ্জে। কালিয়াগঞ্জের আদি বাড়িতে প্রিয়রঞ্জনের দেহ কিছুক্ষণ শায়িত থাকবে।
রায়গঞ্জে প্রয়াত নেতাকে গান স্যালুট দেওয়া হবে। রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জ পর্যন্ত মরদেহ নিয়ে হবে শোকমিছিল। রায়গঞ্জে মিছিল ফেরার পর সেখানে ফের একপ্রস্থ শ্রদ্ধা জানানো হবে। তারপরে রায়গঞ্জের শ্মশানেই প্রিয়রঞ্জনের শেষকৃত্য সম্পন্ন হবে।












Click it and Unblock the Notifications