দলের খারাপ পরিস্থিতিতেও, উপায় খুঁজে বের করতেন প্রিয়, বললেন প্রদীপ
তাঁর সঙ্গে প্রিয়রঞ্জন দাশমুন্সির অন্তরঙ্গতা একদিন বা দুদিনের নয়। ৪৫ বছরের বেশি সময় ধরে তাঁরা একসঙ্গে কাজ করেছেন। মৃত্যুর পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমনটাই বললেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য।
তাঁর সঙ্গে প্রিয়রঞ্জন দাশমুন্সির অন্তরঙ্গতা একদিন বা দুদিনের নয়। ৪৫ বছরের বেশি সময় ধরে তাঁরা একসঙ্গে কাজ করেছেন। মৃত্যুর পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমনটাই বললেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। তাঁর মধ্যে রাজনৈতিক সৌজন্য বোধ ছিল অনেকটাই বেশি।

দলের রাজনৈতিক পরিস্থিতি খারাপ হলেও ঘাবড়াতেন না প্রিয়রঞ্জন। একটা উপায় খুঁজে বের করে নিতে পারতেন বলে জানিয়েছেন প্রদীপ ভট্টাচার্য। খারাপ পরিস্থিতিতেও এমন একটা পরিস্থিতি তৈরির ক্ষমতা ছিল যে, তাতে তাঁর বক্তব্য মানুষ বিশ্বাস করত বলে জানিয়েছেন তিনি।
রাজনৈতিক সৌজন্য বোধ প্রিয়রঞ্জনের মধ্যে ছিল অসম্ভব বেশি। বন্ধুর সঙ্গে কীভাবে ব্যবহার করতে হবে তা তিনি ভাল ভাবেই জানতেন বলে স্মৃতিচারণায় জানিয়েছেন প্রদীপ ভট্টাচার্য।












Click it and Unblock the Notifications