মমতাকে এখনকার ‘ঝাঁসির রানি’ তকমা কংগ্রেস নেতার, ২০২৪-এর আগে বাড়ছে জল্পনা
মমতাকে এখনকার ‘ঝাঁসির রানি’ তকমা কংগ্রেস নেতার, ২০২৪-এর আগে বাড়ছে জল্পনা
বাংলার কুর্সিতে আবারও 'অগ্নিকন্যা' মমতা বন্দ্যোপাধ্যায়। একার হাতে মোদী-বাহিনীকে তিনি রুখে দিয়েছেন। বাংলা তাঁকে চেনে দিদি নামেও। কিন্তু ভোটের আগে কারা যেন বলছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আর দিদি নন। তিনি পিসি হয়ে গিয়েছেন। সেই বিদ্রুপের জবাব জয়লাভের মাধ্যমেই দিয়েছেন তিনি। সেইসঙ্গে তিনি কুড়িয়ে নিয়েছেন ঝাঁসির রানির তকমা।

‘ঝাঁসির রানি’ তকমা মমতা বন্দ্যোপাধ্যায়কে
মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার ঝাঁসির রানি তকমা যে সে দেননি। জাতীয় কংগ্রেসের বরিষ্ঠ নেতা তাঁকে 'ঝাঁসির রানি' তকমা দিয়েছেন। তাঁর লড়াই, আত্মবিশ্বাস, মানসিকতা দেখে আপ্লুত দিল্লির অ-বিজেপি নেতারা। কংগ্রেস থেকে শিবসেনা, এনসিপি থেকে আপ, সপা থেকে পিপিপি- সবাই এক বাক্যে মমতার জয়ধ্বনি দিচ্ছে।

মমতা হলেন এখনকার ঝাঁসির রানি, আর মোদী?
মমতা বন্দ্যোপাধ্যায়ের দরাজ প্রশংসা করে প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিব্বল বলেন, ২০১৯-এর নির্বাচনে যখন নরেন্দ্র মোদী জয়ী হয়েছিলেন, তাঁকে অভিনন্দন জানিয়েছিলাম। ২০২১-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের পর তাঁকেও অভিনন্দন জানালাম। মমতা হলেন এখনকার ঝাঁসির রানি। মোদীকে এমন কিছু বলতে পারিনি, কারণ তিনি দৈত্য।

বিজেপি বিরোধী মুখ হয়ে উঠতে পারেন মমতাই
বিজেপিকে পর্যুদস্ত করে হারানোর পর মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় স্তরের অনেক নেতাই। কপিল সিব্বল থেকে অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব থেকে সঞ্জয় রাউত, মেহবুবা মুফতিরা। বাংলায় এই বিপুল জয়ের পর ২০২৪-এ তিনি বিজেপি বিরোধী মুখ হয়ে উঠতে পারেন বলেই মনে করছে, জাতীয় স্তরের নেতাদের উচ্ছ্বসিত প্রশংসার পর।

মোদী-শাহ অপরাজেয় নন, প্রমাণ করে দিয়েছেন মমতা
মমতার জয়ের পর শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন, মোদী-শাহ অপরাজেয় নয়। তাঁদেরকে হারানো যেতে পারে। কেজরিওয়াল বলেন, দুর্দান্ত লড়াই। জয়ের জন্য অভিনন্দন মমতাদিকে। রাহুল গান্ধীও লিখেছেন অভিননন্দন মমতাজি। অখিলেশ বলেন, বিজেপির ঘৃণ্য রাজনীতিকে পরাস্ত করছেন মমতাজি। জয়ের শুভেচ্ছায় পিডিপি নেত্রী মেহবুবা মুফতি বলেন, দিদি ও দিদি ডাকের যোগ্য জবাব।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications