তৃণমূলে যোগদানের আগেই মমতার সৈনিক পরিচয়! ‘পোস্ট’ পোস্টার হয়ে কাঁটা ছড়াচ্ছে
একুশের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল ভাঙন ধরিয়েই চলেছে বিজেপিতে। কিন্তু নীরবে যে অনেক কংগ্রেস নেতাও তৃণমূলে পা বাড়িয়ে রয়েছেন!
একুশের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল ভাঙন ধরিয়েই চলেছে বিজেপিতে। কিন্তু নীরবে যে অনেক কংগ্রেস নেতাও তৃণমূলে পা বাড়িয়ে রয়েছেন! চিঠি দিয়ে তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন উত্তর ২৪ পরগনার বারাসত শহরের কংগ্রেস কাউন্সিলর দীপক দাশগুপ্ত। উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে তাঁর যোগদান চূড়ান্ত হলেও সামনে এসেছে নয়া বিতর্ক।

কংগ্রেস কাউন্সিলর দীপক দাশগুপ্ত ২১ জুলাই তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন বলে চূড়ান্ত ছিল, কিন্তু নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে তাঁর করা কিছু পোস্ট নিয়ে চরমে উঠেছে জল্পনা। তৃণমূলের যোগ দেওয়ার আবেদন গৃহীত হওয়ার পরও চাপানউতোর তৈরি হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে তাঁর পোস্টগুলি হাতিয়ার করে শুরু হয়েছে দেওয়াল লিখন।
দীপক দাশগুপ্তের বিরুদ্ধে পোস্টার ছড়িয়ে পড়েছে বারাসতের বিভিন্ন এলাকায়। এই পোস্টারের পাল্টা জবাব অবশ্য দিয়েছেন দীপক দাশগুপ্ত। তিনি বলেন, তৃণমূলের মতো প্রতিষ্ঠিত দল এ ধরনের নাম-গোত্রহীন পোস্টারকে কোনও গুরুত্ব দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে তাঁর মুখে।
তৃণমূলে যোগ না দিলেও তিনি এখন থেকে নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক বলে উল্লেখ করছেন, পেশায় আইনজীবী ও দীর্ঘদিনের কাউন্সিলর তিনি। তাঁর যোগদানে তৃণমূল এলাকায় শক্তিশালীহবে বলেই মনে করছে তৃণমূলের একাংশ। শুধু কাঁটা ছড়িয়ে দিচ্ছে ওই পোস্টার।












Click it and Unblock the Notifications