তৃণমূলে যোগ দিয়েই বড় পদে বরণ! ‘ট্র্যাডিশন’ মেনে সরানো হল হেভিওয়েট সৈনিককে
তৃণমূলে যোগ দিয়েই বড় পদে বরণ! ‘ট্র্যাডিশন’ মেনে সরানো হল হেভিওয়েট সৈনিককে
কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই বড় পদ প্রাপ্তি হল। দলে যোগদানের উপঢৌকনস্বরূপ বড় পর দিয়ে বরণ করে নেওয়া হল মানস ভুঁইয়ার ঘনিষ্ঠ নেতাকে। যাঁর জায়গায় তাঁকে সভাপতি করা হল, তাঁকে জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়েছে। এই পরিবর্তনে তৃণমূল দীর্ঘদিনের রীতি বজায় রইল।

পুরনো দল ছেড়ে তৃণমূলে এসেই
সাধারণত যে নেতাই পুরনো দল ছেড়ে তৃণমূলে আসেন, তাঁকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়। দলের একনিষ্ঠ সৈনিককে সরিয়েও তাঁকে বরণ করে নেওয়া হয়। সেই ধারা মেনে মানস ভুঁইয়ার ঘনিষ্ঠ কংগ্রেস নেতা অমূল্য পাণ্ডাকে দলত্যাগের পর তৃণমূলের ব্লক সভাপতি করা হল।

সভাপতি বদল মানসের সবং-এ
অমল পাণ্ডা কংগ্রেসের ব্লক সভাপতির দায়িত্বে ছিলেন। তিনিই তৃণমূলে যোগ দেওয়ার পর তৃণমূলের ব্লক সভাপতি হলে। আর ব্লক সভাপতি প্রভাত মাইতিকে ওই পদ থেক সরিয়ে নিয়ে যাওয়া হল জেলা সহ সভাপতি পদে। পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি সম্প্রতি এই সাংগঠনিক রদবদলের কথা ঘোষণা করেন।

নয়া দায়িত্ব পেয়েই বার্তা সভাপতির
নতুন দায়িত্ব পেয়ে অমল পাণ্ডা বলেন, কংগ্রেস যতদিন ছিলাম নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। তৃণমূলে যোগ দেওয়ার পর দলের অনুগত হয়ে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন দল ভালো বুঝেছে বলেই গুরু দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব।

বিজেপিকে রোখাই প্রাথমিক লক্ষ্য
সবংয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে সঙ্গে নিয়ে তিনি কাজ করে যাবেন। কোনও মতানৈক্য নয়, দলই সবার আগে। সেইমতে তাঁর লক্ষ্য থাকবে বিজেপিকে মাথা তুলতে না দেওয়া। তাঁর কথায়, সবংয়ে সিপিএম মাথা তুলতে পারেনি, বিজেপিও পারবে না। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই তৃণমূলকে এগিয়ে নিয়ে যাব।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন











Click it and Unblock the Notifications