দিদিভাই আমাদের দুধভাত খেয়ে মোটা হয়েছেন! কটাক্ষ কংগ্রেস নেতার
দিদিভাই আমাদের দুধভাত খেয়ে মোটা হয়েছেন। এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার।
দিদিভাই আমাদের দুধভাত খেয়ে মোটা হয়েছেন। এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার। বালুরঘাটে কংগ্রেসের সভা থেকে তাঁর অভিযোগ, মোদী ভাই সারা দেশকে ধ্বংস করছেন আর দিদিভাই বাংলার গণতন্ত্রকে হত্যা করছেন।

উত্তরবঙ্গের কংগ্রেস নেতা শঙ্কর মালাকারের দাবি, কংগ্রেসই একমাত্র দল যাদের ওপর আস্থা রাখা যায়। কংগ্রেসের অতীত যেমন আছে, তেমন ভবিষ্যতও আছে দাবি করেছেন ওই নেতা। কংগ্রেস ক্ষমতায় থাকলেও লড়াই করে, ক্ষমতায় না থাকলেও লড়াই করে বলে দাবি করেছেন তিনি।
সম্প্রতি হিন্দি বলয়ের তিন রাজ্য মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে ক্ষমতায় এসেছে কংগ্রেস। শঙ্কর মালাকারের মতে, বিজেপিকে তাড়িয়ে কংগ্রেসকেট এনেছে ৩ রাজ্যের মানুষ। সেখানে দিদিভাই কিংবা মায়াবতী বিকল্প নয় বলেও মন্তব্য করেছেন তিনি। তাঁর আরও দাবি নরেন্দ্র মোদীর একমাত্র বিকল্প রাহুল গান্ধী।












Click it and Unblock the Notifications