'মুসলিম লিগ কংগ্রেস' নামের পাল্টা দিলেন অধীর চৌধুরী! মোদী, অমিত শাহকে আক্রমণ

'মুসলিম লিগ কংগ্রেস' নামের পাল্টা দিলেন অধীর! মোদী, অমিত শাহকে আক্রমণ

বুধবার বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেছিলেন জাতীয় কংগ্রেসের নাম পাল্টে হওয়া উচিত মুসলিম লিগ কংগ্রেস। এদিন বহরমপুরে অধীর চৌধুরীর কাছে প্রতিক্রিয়া জনতে চাওয়া হয়েছিল। তিনি বলেন, বিজেপির বলা উচিত তারা জিন্না লিগ বিজেপি পার্টি। অধীর চৌধুরীর অভিযোগ ওয়াইসির দলকে বাঁচিয়ে রাখতে চায় বিজেপি।

কংগ্রেসকে নিয়ে সম্বিত পাত্র

কংগ্রেসকে নিয়ে সম্বিত পাত্র

সম্বিত পাত্র অভিযোগ করেছিলেন কংগ্রেস কেবল একটি ধর্মের কথাই বারবার বলছে। সেই মর্মে কংগ্রেসকে মুসলিম লিগ বলে দাবি করেছিলেন তিনি। পাশাপাশি তিনি এআইএমআইএম-এর ওয়াইসিকে নয়া জিন্না বলে দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, কংগ্রেসের নাম পাল্টে হওয়া উচিত মুসলিম লিগ কংগ্রেস। ওরা শুধু মুসলিমদের কথাই বলতে চান, মেরুকরণ চান।

অধীর চৌধুরীর প্রতিক্রিয়া

অধীর চৌধুরীর প্রতিক্রিয়া

লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী বলেন, এটা বিজেপি বলতেই পারে। এরপরেই কটাক্ষ করে তিনি বলেন, বিজেপির বলা উচিত তারা জিন্না লিগ বিজেপি পার্টি। অধীর বলেন, জিন্না যেভাবে দ্বিজাতিত্ত্বের ভিত্তিতে ভারতকে বিভাজন করতে চেয়েছিলেন সেই বিভাজন সফল হয়নি। তিনি বলেন মুসলিমরা সবাই পাকিস্তানে যেতে চায়নি।

 জিন্নার স্বপ্ন পূরণের ব্যবস্থা করছে মোদী-অমিত শাহ

জিন্নার স্বপ্ন পূরণের ব্যবস্থা করছে মোদী-অমিত শাহ

অধীর চৌধুরীর অভিযোগ বর্তমান সময়ে মোদী, অমিত শাহ জিন্নার ভারতভাগের স্বপ্ন পূরণের ব্যবস্থা করছেন। নাগরিকত্ব আইনের নামে ভারতকে দ্বিধাবিভক্ত করছেন তাঁরা। অধীর চৌধুরী সম্বিত পাত্রকে ইতিহাস ভাল করে পড়ার উপদেশ দেন।

ওয়াইসির দলকে বাঁচিয়ে রাখতে চায় বিজেপি

ওয়াইসির দলকে বাঁচিয়ে রাখতে চায় বিজেপি

অধীর চৌধুরীর অভিযোগ ওয়াইসির দলকে বাঁচিয়ে রাখতে চায় বিজেপি। তাদের ভোট কাটার মাধ্যমে বিজেপিরও লাভ হয় বলে মন্তব্য করেছেন অধীর। কেননা ধর্মনিরপেক্ষ ভোট ভাগ হলে বিজেপিরই লাভ। মহারাষ্ট্র, কর্নাটক যেখানেই ভোট হোক না কেন, ওয়াইসির দলকে সেইভাবেই বিজেপি ব্যবহার করে বলে অভিযোগ করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+