তাঁকে হারাতে ৩০ কোটির বাজেট তৃণমূলের! ৭-এর বেশি দফায় ভোট হলে খুশি হতেন, বললেন অধীর
বহরমপুর লোকসভা আসনে তাঁকে হারাতে ৩০ কোটির বাজেট ধরেছে তৃণমূল নেতৃত্ব। বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে বসে এমনটাইঅভিযোগ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
বহরমপুর লোকসভা আসনে তাঁকে হারাতে ৩০ কোটির বাজেট ধরেছে তৃণমূল নেতৃত্ব। বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে বসে এমনটাই অভিযোগ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর অভিযোগ রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। রাজ্যের পুলিশের বিরুদ্ধে হুমকির অভিযোগ তুলে অধীর চৌধুরীর অভিযোগ, রাজ্যের প্রশাসনের ওপর তাদের ভরসা নেই।

পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে ৭০ জনের ওপর খুন হয়েছিল। সেই সময় থেকেই রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। সেই পরিস্থিতি এখনও চলছে। এমনটাই অভিযোগ বহরমপুরের সাংসদ তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। পঞ্চায়েত ভোটে মানুষ ভোট দিতে পারেনি বলে অভিযোগ করে অধীর চৌধুরী বলেন, লোকসভা নির্বাচনে আতঙ্কার পরিবেশ তৈরির চেষ্টা করা হবে। তবে জাতীয় নির্বাচন কমিশন সবকিছুর মোকাবিলা করতে পারবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। তবে সাতের থেকে আরও বেশি কোনও দফায় ভোট হলে তিনি খুশি হতেন বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications