আম্ফানের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগ উঠল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে
আমফানের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগ উঠল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য
রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজ্যের একাধিক জায়গায় আমফানের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে আগেই। অভিযোগ থেকে বাদ যায়নি, বিজেপিও। এবার তৃণমূল - বিজেপির পর আমফানের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগ উঠল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে।রবিবার এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার বসিরহাট মহাকুমার বাদুড়িয়ায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লক এর আটুরিয়া গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে আম্বানির ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা।
গ্রামবাসীদের অভিযোগ, আমিরুল সরদার নামে ওই পঞ্চায়েতের সদস্য তার ঝাঁ-চকচকে তিনতলা বাড়ি থাকার সত্বেও একাধিক বার আমফানের ক্ষতিপূরণ নিয়েছেন বেনামে।
গ্রামবাসীদের দাবি, আমিরুল সরদার তার ছেলে, বৌমা, বোন, বোনের বর, বাবা-মা, এমনকি খুড়তুতো ভাই এর নাম করে অন্যের ক্ষতি পূরণ নিয়েছেন। ঘটনায় ওই কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য আমিরুল সরদারকে বহিস্কার করা হয়েছে বলে জানিয়েছেন বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক।












Click it and Unblock the Notifications