Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাংলায় বাম-কং জোটের ভবিষ্যত নিয়ে সনিয়াকে চিঠি মান্নানের, তুলে ধরলেন ব্যর্থতার কারণ, জল্পনা তুঙ্গে

স্বাধীনতার পরে প্রথমবার বিধানসভায় কংগ্রেসের আসন শূন্য। সঙ্গে একই ইতিহাসে চলে গিয়েছে বামেরাও (left)। স্বাধীনতার পর থেকে বামেদের সঙ্গে তুমুল লড়াই থাকলেও, পরিস্থিতির পরিবর্তনে ২০১৬-র পরে এবার তাদের সঙ্গে জোট করেছিল কংগ্

স্বাধীনতার পরে প্রথমবার বিধানসভায় কংগ্রেসের আসন শূন্য। সঙ্গে একই ইতিহাসে চলে গিয়েছে বামেরাও (left)। স্বাধীনতার পর থেকে বামেদের সঙ্গে তুমুল লড়াই থাকলেও, পরিস্থিতির পরিবর্তনে ২০১৬-র পরে এবার তাদের সঙ্গে জোট করেছিল কংগ্রেস (congress)। কিন্তু শূন্য হাতেই ফিরতে হয়েছে। যার ফলে জোট নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কংগ্রেসের অন্দরমহলে। বিষয়টি নিয়ে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে (sonia gandhi) চিঠি দিয়েছেন আব্দুল মান্নান (abdul mannan)।

কংগ্রেসের ভরাডুবি

কংগ্রেসের ভরাডুবি

দীর্ঘদিন ধরেই খয়িষ্ণু কংগ্রেস। তবে তা চূড়ান্ত রূপ পেয়েছে ২০১৯-এর লোকসভা নির্বাচনে। তারপর অবশ্য বিধানসভা নির্বাচনে একাধিক রাজ্যে ক্ষমতায় আসতে পারলেও, এখনও সেরকমভাবে সাধারণে মানুষের মনে সাড়া জাগাতে পারেনি দেশের প্রাচীনতম দলটি। তার ওপরে সম্প্রতি হয়ে যাওয়া পাঁচ রাজ্যের নির্বাচনে কোথাও ক্ষমতায় ফিরতে পারেনি তারা। কেরলে পরপর দুবারের জন্য তাদেরকে বিরোধী আসনে বসতে হচ্ছে। অন্যদিকে তামিলনাড়ুতে ডিএমকের হাত ধরে সরকার পক্ষে হাজির হতে পেরেছে তারা। অন্যদিকে অসমেও পরপর দুবার বিরোধী আসনেই বসতে হচ্ছে কংগ্রেসকে। আর পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরে প্রথমবারের জন্য একেবারে শূন্য হয়ে গিয়েছেন কংগ্রেস।

পর্যালোচনার জন্য কংগ্রেসের কমিটি

পর্যালোচনার জন্য কংগ্রেসের কমিটি

কংগ্রেসের এই ফলের পরেই গান্ধী পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ানো নেতারা পরিস্থিতি নিয়ে সমালোচনায় নেমে পড়েন। কেন এমন ফল, তার পর্যালোচনা করতে কমিটি গঠন করেন সভানেত্রী সোনিয়া গান্ধী। পাঁচ সদস্যের কমিটির নেতৃত্বের মহারাষ্ট্রের কংগ্রেস নেতা অশোক চৌহান। ঘূর্ণিঝড়ের কারণে কমিটির তদন্তে কিছুটা বাধা পড়লেও, এসপ্তাহেই ফের কমিটির ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই কমিটির সামনে নিজেদের বক্তব্য রাখবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্যের মতো নেতারা।

মান্নানের চিঠি

মান্নানের চিঠি

পর্যালোচনা বৈঠকের আগেই সোনিয়া গান্ধীকে চিঠি দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন আব্দুল মান্নান। সেখানে তিনি জোট বজায় রাখার পক্ষে সওয়াল করেছেন। পাশাপাশি রাজ্যের কয়েকজন নেতার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। বলেছেন, কৌশলগত ত্রুটি ও কয়েকজন নেতার আচরণ মানুষ গ্রহণ করেনি। চিঠিতে তিনি বলেছেন, মানুষ অনেক আশা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল, সেই মোহ ভঙ্গ হয়েছে। তাদের ভোট কমতে শুরু করেছে। ভবিষ্যতে তা আরও কমবে। রাজ্যের দলের ভরাডুবিতে হতাশার কিছু নেই বলেও মন্তব্য করেছেন বর্ষীয়ান এই নেতা। তিনি বলেছেন হাত-পা গুটিয়ে বসে থাকলে হতাশা আরও বাড়বে। এই পরিস্থিতিতে মানুষের দাবি নিয়ে রাস্তায় থাকলে বিরোধী পরিসর দখল করা সম্ভব বলেও মন্তব্য করেছেন তিনি। চিঠিতে তিনি আরও বলেছেন, সামনেই পুরভোট ভোট, তার জন্য এখন থেকেই নেমে পড়তে হবে।

পর্যালোচনা বৈঠক করেছে সিপিএম

পর্যালোচনা বৈঠক করেছে সিপিএম

ইতিমধ্যেই পর্যালোচনা বৈঠক করেছে সিপিএম। দলের মধ্যে কংগ্রেস এবং আইএসএফ-এর সঙ্গে জোট নিয়ে প্রশ্ন উঠলেও, সব থেকে বেশি প্রশ্ন উঠেছে আইএসএফকে নিয়েই। জোট নিয়ে তাদের অবস্থান হল, আগে থেকে তারা জোট ভাঙতে যাবেন না। সেই পরিস্থিতিতে আব্দুল মান্নানের এই চিঠি যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+