কংগ্রেসকে আইসক্রিমের মতো গলিয়ে দিচ্ছে, জগাই-মাধাই কে একহাত মানসের

ফের কংগ্রেসকে একহাত নিলেন সদ্য দলত্যাগী বিধায়ক মানস ভুঁইয়া। বাংলার কংগ্রেসকে আইসক্রিমের সঙ্গে তুলনা করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি।

পুরুলিয়া, ৭ ফেব্রুয়ারি : ফের কংগ্রেসকে একহাত নিলেন সদ্য দলত্যাগী বিধায়ক মানস ভুঁইয়া। বাংলার কংগ্রেসকে আইসক্রিমের সঙ্গে তুলনা করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন, বাংলার কংগ্রেসকে আইসক্রিমের মতো গলিয়ে দিচ্ছে জগাই-মাধাই জুটি অধীর চৌধুরী ও আবদুল মান্নান। এদের দাক্ষিণ্যে বাংলার কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।[নাম না করে মান্নান, অধীরের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ মানসের]

তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে পুরুলিয়ায় এসেছিলেন সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়া। এই কর্মসূচিতে এসে অধীর চৌধুরী ও আবদুল মান্নানকে একহাত নেন তিনি। কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত, রাজ্যের প্রতি বঞ্চনা ও উন্নয়নে বাধা সৃষ্টির প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়। বিজেপি, কংগ্রেস ও সিপিএমের বিরুদ্ধে প্রতিবাদ সভা হলেও, মানস ভুঁইয়া তাঁর আক্রমণে নিশানা করেন কংগ্রেসও কংগ্রেসের 'জগাই-মাধাই' জুটিকে।[কংগ্রেস নেতা মানস ভুঁইঞ্যা 'প্রয়াত', নিঃশব্দে ঘোষণা 'উইকিপিডিয়া'-র]

কংগ্রেসকে আইসক্রিমের মতো গলিয়ে দিচ্ছে, জগাই-মাধাই কে একহাত মানসের

তাঁর আধঘণ্টার বক্তব্যের সিংহভাগ জুড়েই ছিল দুই প্রাক্তন সতীর্থ। তিনি বলেন, জগাই-মাধাই ভেবেছিলেন সিপিএমের হাত ধরে তৃণমূলকে ফুঁ দিয়ে উড়িয়ে দেবেন। কিন্তু নিজেরাই যে আইসক্রিমের মতো গলে যাবেন তা ভাবতে পারেননি। মানুষ সিপিএমকে আগেই প্রত্যাখ্যান করেছিল। এবার তাঁদের সঙ্গে হাত মেলানোয় কংগ্রেসও তার জায়গা হারাল।

তিনি হাইকমান্ডকে বলেছিলেন সিপিএমের হাত না ধরতে। তিনি নির্বাচনে একা লড়াই করতে অনুরোধ করেছিলেন। কিন্তু তাঁর কথা গ্রাহ্য করেনি হাইকমান্ড। তার ফল ভুগতে হচ্ছে প্রদেশ কংগ্রেসকে। অধীর চৌধুরী ও আবদুল মান্নানকে একহাত নেওয়ার পরই প্রশংসায় ভরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, মমতা মানুষের হৃদয়ে রয়েছেন। সেখান থেকে কেউ তাঁকে নামাতে পারবে না।

এদিন বিজেপির সমালোচনাও করেন বর্ষীয়ান এই নেতা। তৃণমূলের ছ'বছরের উন্নয়নের ছবি তিনি থুলে ধরেন এদিন। নিজের ৪০ বছরের রাজনৈতিক জীবনের উদাহারণ টেনে ধরেন তিনি। তিনি নিজের জীবনের উল্লেখযোগ্য ও তিক্ত ঘটনা তুলে ধরে একটি বই লেখা চলছে বলে এদিন অনুষ্ঠানে আবেগতাড়িত হয়ে ঘোষণা করেন মানস ভুঁইয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+