তৃণমূলে ছেড়ে দলে দলে কংগ্রেসে যোগদান, পায়ের তলায় মাটি ফিরে পাচ্ছেন অধীর

লোকসভার আগে মুর্শিদাবাদে পায়ের তলার মাটি ফিরে পাচ্ছে কংগ্রেস। মুর্শিদাবাদের ‘রবিনহুড’ অধীর চৌধুরীর হাত শক্ত করতে তৃণমূল কংগ্রেস ছেড়ে দলে দলে কর্মী-সমর্থকরা যোগ দিচ্ছেন কংগ্রেসে।

লোকসভার আগে মুর্শিদাবাদে পায়ের তলার মাটি ফিরে পাচ্ছে কংগ্রেস। মুর্শিদাবাদের 'রবিনহুড' অধীর চৌধুরীর হাত শক্ত করতে তৃণমূল কংগ্রেস ছেড়ে দলে দলে কর্মী-সমর্থকরা যোগ দিচ্ছেন কংগ্রেসে। রবিবারও তার অন্যথা হল না। বেলডাঙার পর বহরমপুর ব্লকের কয়েকশো তৃণমূল কর্মী যোগ দিলেন কংগ্রেসে। তাঁদেরকে দলে ফিরে পেয়ে উচ্ছ্বসিত অধীর চৌধুরী।

দলে দলে কংগ্রেসে

দলে দলে কংগ্রেসে

রবিবার জেলা কংগ্রেসের কার্যালয়ে এসে তাঁরা অধীর চৌধুরীর হাত থেকে পতাকা তুলে নেন। তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সহ সভাপতি অর্পণ সিনহার নেতৃত্বে শতাধিক কর্মী কংগ্রেসে যোগদান করেন। এছাড়া বহরমপুর ব্লকের ভাকুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রায় ৭০ জন ও চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ৬০ সক্রিয় কর্মীও কংগ্রেসে যোগ দেন।

মড়ক লেগেছে তৃণমূলে

মড়ক লেগেছে তৃণমূলে

অধীর চৌধুরী বলেন, সারা মুর্শিদাবাদ জেলাজুড়ে এক সময় যারা কংগ্রেস ছেড়ে শাসক দলে যোগ দিয়েছিলেন, তাদের আজ মোহভঙ্গ হতে শুরু করেছে। আজ তারা বুঝতে পেরেছেন, তাদের এবার কংগ্রেসে ফিরে যাওয়া উচিত। তাই তাঁরা আসতে শুরু করেছেন। তিনি বলেন, মড়ক লেগে গিয়েছে মুর্শিদাবাদ তৃণমূলে, আগামী দিনে কোথায় গিয়ে ঠেকে, তা কল্পনা করে নিন। এই জেলায় অস্তিত্ব থাকবে না তৃণমূলের।

ভিত ভাঙছে, অট্টালিকা ধুলিসাৎ হবে

ভিত ভাঙছে, অট্টালিকা ধুলিসাৎ হবে

অধীর চৌধুরী বলেন, ভিত ভেঙে পড়লে যেভাবে অট্টালিকা পড়ে যায়, তেমনি আজ তৃণমূলের ভিত ভেঙে যাচ্ছে। তৃণমূল যে মিথ্যাচারের অট্টালিকা তৈরি হয়েছিল, আগামী দিনে তা ধুলিসাৎ হয়ে যাবে। তৃণমূলকে মুর্শিদাবাদে খুঁজে পাওয়া যাবে না।

প্রত্যাঘাত করছেন অধীর

প্রত্যাঘাত করছেন অধীর

বহরমপুরে অধীর চৌধুরীকে হারানোর চ্যালেঞ্জ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেইমতো তিনি ঘুঁটি সাজিয়েছিলেন মুর্শিদাবাদে। তৃণমূলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী কংগ্রসের কোমর ভেঙে দিয়েছিলেন অধীর-গড়ে। কিন্তু তা যে যথার্থ নয়, এখনও অনেক লড়াই বাকি আছে, লোকসভার প্রাক্কালে তা বোঝাচ্ছেন অধীর চৌধুরী।

হাওয়া বইছে কংগ্রেসের পালে

হাওয়া বইছে কংগ্রেসের পালে

অধীর চৌধুরী রাজ্যের দায়িত্ব ছেড়ে মুর্শিদাবাদমুখী হতেই ফের কংগ্রেসের পালে হাওয়া বইতে শুরু করেছে। শাসকদল ছেড়ে কর্মীরা ফিরছেন অধীর-শিবিরে। প্রায় সমস্ত ব্লকেই দলবদলের পালা চলছে। রবিবার দুপুরে তেমনই জেলা কংগ্রেস কার্যালয়ে অধীররঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে য়োগদান করলেন হাজারের বেশি কর্মী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+