নবাব-গড়ে শক্তিবৃদ্ধি কংগ্রেসের, তিন ব্লকে তৃণমূল-বিজেপিতে ভাঙন ধরালেন অধীর

অধীর চৌধুরীর গড়ে ফের শক্তিবৃদ্ধি হল কংগ্রেসের। করোনা লকডাউনের মধ্যে পরিযায়ী শ্রমিকরা যোগদান করেছিলেন কিছুদিন আগেই।

অধীর চৌধুরীর গড়ে ফের শক্তিবৃদ্ধি হল কংগ্রেসের। করোনা লকডাউনের মধ্যে পরিযায়ী শ্রমিকরা যোগদান করেছিলেন কিছুদিন আগেই। এবার তৃণমূল-বিজেপি-বামফ্রন্ট ছেড়েও কর্মীরা যোগ দিলেন কংগ্রেসে। অধীর চৌধুরীর হাত ধরে ফের জোয়ার এল। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদে শক্তি বাড়াল কংগ্রেস।

মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসে যোগদান

মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসে যোগদান

শনিবার মুর্শিদাবাদে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন নেতাকর্মীরা। লোকসভার কংগ্রসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লক, বেলডাঙ্গা-১ ও নওদা ব্লক থেকে অসংখ্য কর্মী সমর্থক জাতীয় কংগ্রেসে যোগদান করেন।

অধীরকে ঘিরে আবর্ত হচ্ছে মুর্শিদাবাদ!

অধীরকে ঘিরে আবর্ত হচ্ছে মুর্শিদাবাদ!

অধীর চৌধুরী প্রায় একক দক্ষতায় বহরমপুরে জয় ছিনিয়ে এনেছিলেন বিগত লোকসভায়। প্রতিকূল পরিস্থিতিতে তৃণমূল ও বিজেপির বাধা টপকে নিজেকে ফের রবিনহুডের জায়গায় নিয়ে গিয়েছিলেন অধীর চৌধুরী। বর্তমানে আবার তাঁকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হতে পারে বলে বাংলাজুড়ে চর্চা চলছে। এরই মধ্যে তিনি কংগ্রেসের শক্তি বাড়ালেন।

কংগ্রেসও শক্তি বাড়াতে তৎপর

কংগ্রেসও শক্তি বাড়াতে তৎপর

রাজ্যজুড়ে তৃণমূল আর বিজেপি প্রতিদিনই দলবদল করাচ্ছে। কংগ্রেসও যে মাঝমধ্যেই নিজেদের শক্তি বাড়াতে তৎপর, তা বোঝালেন অধীর। এর আগে ভিনরাজ্য থেকে ঘরে ফিরে কংগ্রেসের পতাকা তুলে নিয়েছিলেন তৃণমূল কর্মী-সমর্থকদের। মুর্শিদাবাদের বড়ঞায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিল কয়েকশো পরিবার।

তৃণমূলকে পতনের বার্তা অধীরের

তৃণমূলকে পতনের বার্তা অধীরের

অধীর চৌধুরী সেই বিরাট যোগদান পর্বের পর বলেছিলেন, মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের ভাঙন শুরু হয়ে গিয়েছে। এদিন সেই সূত্র ধরেই তিনি তিনটি ব্লকের অসংখ্য কর্মীকে দলে স্বাগত জানান। তিনি বলেন, তৃণমূলে ভাঙন-সংক্রমণ থেকে রক্ষা করার মতো কোনও ভ্যাক্সিন এখনও আবিষ্কার হয়নি। তৃণমূলের পতন অবশ্যম্ভাবী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+