কংগ্রেস ভুগছে নেতৃত্বহীনতায়, রাহুলের ছেড়ে যাওয়া আসনে বিকল্পের সন্ধান মেলেনি আজও

নেতৃত্বহীনতায় ভুগছে কংগ্রেস। দিল্লির নির্বাচনে পর্যুদস্ত হয়েছে কংগ্রেস। সামনেই বিহারের নির্বাচন, নির্বাচন পদুচেরিতেও।

নেতৃত্বহীনতায় ভুগছে কংগ্রেস। দিল্লির নির্বাচনে পর্যুদস্ত হয়েছে কংগ্রেস। সামনেই বিহারের নির্বাচন, নির্বাচন পদুচেরিতেও। এই দুই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনের আগে কংগ্রেসে বড় প্রশ্ন চিহ্ন হয়ে দেখা দিয়েছে, কে দেবে নেতৃত্ব। সোনিয়া গান্ধী বয়সের ভারে চাপ নিতে পারছেন না। রাহুল ছেড়েছেন দায়িত্ব! তাহলে বিকল্প মুখ কে?

কংগ্রেস ভুগছে নেতৃত্বহীনতায়, রাহুলের বিকল্প আজও অধরা

মহারাষ্ট্র নির্বাচনের সময়ই মুম্বইয়ের প্রাক্তন কংগ্রেস প্রধান সঞ্জয় নিরুপম রাহুলকে দলীয় প্রধান প্রধান পদে ফের ফিরিয়ে আনার জন্য সওয়াল করেছেন। আরও অনেকে রাহুলের সমর্থনে গলা ফাটিয়েছেন। কিন্তু ভিন্ন মতও তুলে ধরেছেন অনেকে। তাঁদের যুক্তি, এটা আদৌ রাহুলের হাতে ব্যাটন ওঠার উপযুক্ত সময় নয়।

রাহুল গান্ধী নিজেই নিজের পথ কণ্টকময় করে তুলেছেন। এমতাবস্থায়, পরিস্থিতি এতটাই খারাপ যে, বেশ কয়েকটি রাজ্যের প্রধান বিকল্প মুখ চয়নের পরামর্শ দিয়েছে। উল্লেখ্য, রাহুলও তা-ই চেয়ে এসেছেন। তিনি চেয়েছেন গান্ধী পরিবারের বাইরের কাউকে কংগ্রেসের সভাপতি হিসেবে তুলে আনতে।

একজন প্রদেশ নেতা বলেছেন, রাহুল গান্ধীর দায়িত্ব নেওয়ার সময় উপযুক্ত সময় নয় এটা। ভালো হবে যদি তিনি পিছু হটেন এবং একটি নতুন মুখের উদয় হয় কংগ্রেসে। এমন একজন মুখ চাই, যিনি বিজেপিকে কজা চ্যালেঞ্জ দিতে পারেন। প্রশ্ন তুলেছেন, রাহুল যদি ফিরতে চান তবে তিনি কেন তাড়াহুড়ো করে নেতৃত্ব ছাড়লেন।

রাহুল গান্ধীর বিরুদ্ধে যাচ্ছে, শিবসেনার সঙ্গে মহারাষ্ট্রে ভোট-পরবর্তী জোটের তত্ত্ব। কারণ রাহুল জোট চাননি শিবসেনার সঙ্গে। আর হরিয়ানা বিধানসভা নির্বাচনের সময়, তাঁর অনুগামী অশোক তানওয়ার হরিয়ানা ইউনিটের প্রধান পদ থেকে পদত্যাগ করে দলের জন্য সমস্যা তৈরি করছিলেন।

তারপর কংগ্রেসের প্রাক্তন নেতা জগদম্বিকা পাল এবং হেমন্ত বিশ্বশর্মা কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়ে পসার জমিয়েছেন। তাঁরা ক্ষুব্ধ হয়ে দল ছেড়েছিলেন। কংগ্রেস তাঁদের গুরুত্ব দেয়নি। ফলত রাজ্যে কংগ্রেসের হাত খারাপ হয়েছে। অন্যদিকে, সোনিয়া গান্ধী দায়িত্ব নেওয়ার পর চারটি বিধানসভা ভোট হয়েছে। সেখানে কংগ্রেস এককভাবে সাফল্য না পেলেও, কোথাও বিজে্পিকে দাঁত ফোটাতে পারেনি।

কংগ্রেস ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে ক্ষমতায় রয়েছে এবং হরিয়ানায় তাদের সংখ্যা বাড়িয়েছে। তবে রাহুলের সমর্থনে যুক্তি ২০১৯ লোকসভা বোটের আগে তিনটি রাজ্যে ক্ষমতায় ফিরতে সক্ষম হয়েছিল কংগ্রেস। বিজেপিকে হারিয়ে ক্ষমতায় আসা শুধু নয়, ২০১৯-এর লড়াইয়ে তীব্রভাবে ফিরে এসেছিল। যদিও লোকসভা ভোটের ফলে তার প্রভাব পড়েনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+