বাম-সঙ্গ ত্যাগ করে উপনির্বাচনে এককভাবে লড়তে তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা কংগ্রেসের

কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব বাংলার তিন আসনে আসন্ন উপনির্বাচনে সিপিএমকে সমর্থন না দিয়ে নিজেদের আলাদা প্রার্থী তালিকা ঘোষণা করে দিল৷ এর আগে গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস-সিপিএম জোট হয়েছিল।

কলকাতা, ২৮ অক্টোবর : প্রদেশ কংগ্রেসের সিপিএম-সঙ্গ ত্যাগের সিদ্ধান্তে সিলমোহর দিল হাইকম্যান্ড। কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব বাংলার তিন আসনে আসন্ন উপনির্বাচনে সিপিএমকে সমর্থন না দিয়ে নিজেদের আলাদা প্রার্থী তালিকা ঘোষণা করে দিল৷ প্রদেশ কংগ্রেসের প্রস্তাব অনুযায়ীই শুক্রবার তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়।

এআইসিসি এদিন তমলুক ও কোচবিহার লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হিসেবে ঘোষণা করে যথাক্রমে পার্থ বটব্যাল ও পার্থপ্রতিম ইসরোর নাম। মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী বাবুল আহমেদ শেখ। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করে তৃতীয় স্থানে নেমে গিয়েছে বামফ্রন্ট।

বাম-সঙ্গ ত্যাগ করে উপনির্বাচনে এককভাবে লড়তে তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা কংগ্রেসের

তাই আগে থেকেই এবার উপনির্বাচনে এককভাবে লড়ার সিদ্ধান্ত একপ্রকার কংগ্রেসকে বয়কট করে জানিয়েই দিয়েছিল সিপিএম। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর কোনোরকম আলোচনা ছাড়াই তিন আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দেয় বামফ্রন্ট৷ তবে তারপরও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ঘোষণা করেছিলেন, এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না, যাতে সুবিধা পেয়ে যায় তৃণমূল বা বিজেপি।

অধীরবাবুর এই ঘোষণায় বামেদের প্রার্থীকে সমর্থনের ইঙ্গিতই মিলেছিল। তারপরই নীচুতলার নেতৃত্ব আওয়াজ তোলে দলীয় প্রার্থী দেওয়ার। সেইমতো প্রদেশ কংগ্রেস কমিটির বৈঠক ডেকে সিদ্ধান্ত নেন উপনির্বাচনে প্রার্থী দেওয়ার। সেইমতো তিন কেন্দ্রেই প্রার্থীদের নাম চূড়ান্ত করে পাঠানো হয় হাইকম্যান্ডের কাছে। আর সেই সিদ্ধান্তে সিলমোহর দেয় হাইকম্যন্ড।

প্রসঙ্গত রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নানের যুক্তি, কংগ্রেস সর্বভারতীয় দল৷ সেই দল নির্বাচনে প্রার্থী দেবে না, তা কি হতে পারে! তাঁর কথায়, বিধানসভা নির্বাচনে সিপিএমের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল, কিন্তু উপনির্বাচনে তা হয়নি। ফলে প্রার্থী দেওয়া হয়েছে। এর ফলে আপাতত ছেদ পড়ে গেল সিপিএম-কংগ্রেস মধুচন্দ্রিমায়। এখন কংগ্রেস নির্বাচনী প্রচারে কোন ইস্যু তুলে ধরে সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+