পরিযায়ী শ্রমিকদের বিনা খরচায় ফেরানোর দাবিতে বসিরহাটে বাম-কংগ্রেসের অবরোধ
বসিরহাট মহকুমার বসিরহাট থানার পিফা এলাকায় ঘটনা। মঙ্গলবার সকাল থেকে বসিরহাট থেকে মালঞ্চ গামী রোডের পিফাতে অবরোধ শুরু করেছে বাম ও কংগ্রেস যৌথভাবে। শ্রমিকদের প্রতি অনীহা, দ্বিচারিতা নীতি, কেন্দ্র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাদের এই অবরোধ।

তাদের মূলত দাবি সম্পূর্ণ বিনা খরচায় শ্রমিকদের বাড়িতে ফেরত আনতে হবে।পাশাপাশি তাদের কর্মসংস্থান ও খাবার সুরক্ষিত করতে হবে। যেভাবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘটছে অবিলম্বে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এই দাবিতে সামাজিক দূরত্ব মেনে হাতে দলীয় পতাকা, বুকে ফেস্টুন নিয়ে বাম-কংগ্রেস জোট অবস্থান বিক্ষোভ করছে। অবিলম্বে শ্রমিকরা বাড়িতে না ফিরলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে বাম-কংগ্রেস।












Click it and Unblock the Notifications