তৃণমূলের বিরুদ্ধে বাংলায় লড়তে পারবে না কংগ্রেস! মমতার শর্তে বিরূপ প্রতিক্রিয়া

অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় জোট প্রস্তাব দিলেন কংগ্রেসকে। কিন্তু সেই জোট প্রস্তাব না ঘরকা না ঘাটকা। তাতে না কংগ্রেসের সুবিধা হবে, না বিরোধীদের সবার। বরং সুবিধা হবে বিজেপিরই। কেননা ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রস্তাব দিয়েছেন, তা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর জোট বার্তায় জানিয়েছেন, যেখানে কংগ্রেস শক্তিশালী, আমরা সেখানে সমর্থন দিতে রাজি কংগ্রেসকে। কিন্তু তৃণমূল যেখানে শক্তিশালী, সেখানে কংগ্রেস আমাদের সমর্থন করবে তো। এই অভিনব জোট বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন বাংলায় কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করুক তাঁরা চান না।

Mamata Banerjee

মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বহুবার বলেছেন যে রাজ্যে যে শক্তিশালী সেই রাজ্যে সে লড়ুক। কংগ্রেস যেহেতু বাংলায় শক্তিশালী নয়, তৃণমূল শক্তিশালী, এখানে বিজেপির বিরুদ্ধে লড়পক তৃণমূল। কংগ্রেস এখানে কোনো আসনেই লড়তে পারবেন না। রাজনৈতিক মহল মনে করছে, তৃণমূলের আসল অভিষন্ধি বাংলা থেকে কংগ্রেসকে চিরতরে মুছে ফেলা।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তৃণমূল পর্যালোচনা করে দেখেছে কংগ্রেস সারা দেশে মাত্র ২০০ আসনে শক্তিশালী। সেই ২০০ আসনে কংগ্রেসকে সমর্থন করবে তৃণমূল। সেখানে তিনি শর্ত দিয়েছেন, কংগ্রেসকে তাঁরা সমর্থন করবেন, আর আমরা যেখানে শক্তিশালী সেখানে তো কংগ্রেসকে সমর্থন করতে হবে!

Mamata Banerjee

অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সেই একই জায়গাতেই রইলেন জোট ইস্যুতে। তিনি কংগ্রেসকে বুঝিয়েই দিলেন, তোমরা যদি বাংলায় তৃণমূলকে পুরোপুরি সমর্থন করো, তবে আমরাও তোমাদের সমর্থন করব। অর্থার জোটে ঘোঁট পাকিয়েই দিলেন তিনি। তিনি কার্যত এমনই প্রস্তাব দিলেন, যা কংগ্রেসের কোনো লাভ হবে না তাঁদের দ্বারা।

রাজনৈতিক মহলের একাংশের প্রতিক্রিয়া কংগ্রেস সর্বভারতীয় দল গ্র্যান্ড ওল্ড পার্টি। তাদের সর্বত্রই সংগঠন রয়েছে। আর তৃণমূলের বাংলার বাইরে কিছুই নেই। যেখানে কংগ্রেস শক্তিশালী সেখানে তৃণমূলের সমর্থন কংগ্রসের প্রয়োজন নেই। বরং বাংলার অমন অনেক এলাকা আছে, যেখানে কংগ্রেস শক্তিশালী।

তৃণমূল আসলে কংগ্রেসের ভোট নিয়ে ফের বিজেপিকে হারানোর পরিকল্পনা করে নিজেদের আসন বাড়ানোর পরিকল্পনা করছেন। কিন্তু জোটের আসন কী করে বাড়বে, তা তিনি ভাবছেন না। যে সব রাজ্যে কংগ্রেস শক্তিশালী সেইসব রাজ্যে তৃণমূলের কিছু নেই। সেখানে তাদের সমর্থনেরও প্রয়োজন নেই।

Mamata Banerjee

রাজনৈতিক মহল মনে করছে, ভার্চুয়াল সমর্থনে কী লাভ, বরং যেখানে কংগ্রেস কম শক্তিশালী, সেখানে সমর্থনের দরকার, তাহলে সেই আসনি বিজেপির হাতে বেরিয়ে যাবে না। সেটাই তো জোটের শর্ত হওয়া উচিত! কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো পথে হেঁটে জোটের প্রস্তাব দিচ্ছেন।

তৃণমূলের কথা মতো কংগ্রেস যদি ২০০ আসনে শক্তিশালী হয়, তৃণমূল ৪২টি আসনে বড়জোর শক্তিশালী। সেই নিরিখে বৃহত্তর স্বার্থে বিজেপিকে আটকাতে তাঁকে রাহুল গান্ধীর নেতৃত্ব মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। মমতা সাফ বলেছেন, কংগ্রেস ২০০ আসনে লড়ুক আমরা সমর্থন করব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+