বাংলায় বাকি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিল কংগ্রেস, এবার তালিকায় বড় চমক
আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে ৩৬ কেন্দ্রে প্রার্থীর নাম আগেই প্রকাশ কর দিয়েছিল কংগ্রেস। এবার আরও চার কেন্দ্রের প্রার্থীর নাম প্রকাশ করা হল।
আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে ৩৬ কেন্দ্রে প্রার্থীর নাম আগেই প্রকাশ করে দিয়েছিল কংগ্রেস। এবার আরও চার কেন্দ্রের প্রার্থীর নাম প্রকাশ করা হল। অর্থাৎ মোট ৪০ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। কংগ্রেস আগেই ঘোষণা করেছিল দুটি কেন্দ্রে তাঁরা প্রার্থী দেবে না তারা।

লক্ষণ শেঠ প্রার্থী কংগ্রেসের
বাঁকুড়া ও যাদবপুরে কংগ্রেস প্রার্থী দেবে না জানানোর পর তমলুক ও উত্তর কলকাতা নিয়ে আগ্রহ ছিল রাজনৈতিক মহলে। কংগ্রেস এবার তমলুক কেন্দ্রে চমক দিয়েছে। বামফ্রন্ট তথা সিপিএমের দোর্দন্ডপ্রতাপ নেতা হলদিয়ায় এক সময়ের বেতাজ বাদশা লক্ষণ শেঠকে প্রার্থী করেছে কংগ্রেস। তিনি সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এবার নাম লেখালেন কংগ্রেসে।
|
বাকি তিন কেন্দ্রে কারা
উত্তর কলকাতায় প্রার্থী করা হয়েছে সইদ শাহিদ ইমাম। ঘাটালে কংগ্রেস প্রার্থী হয়েছেন খন্দকার মহম্মদ সইফুল্লা। বিশ্বরূপ মণ্ডলকে প্রার্থী করা হয়েছে আসানসোলে। এই চার কেন্দ্রের প্রার্থী ঘোষণা হতেই বাংলার ৪২টি কেন্দ্রের প্রার্থী তালিকা সম্পূর্ণ হয়ে গেল কংগ্রেসের।

৪০ কেন্দ্রে প্রার্থী, ২ কেন্দ্রে নয়
বামেদের সঙ্গে সমঝোতা ভেস্তে যাওয়ার পর কংগ্রেস তিন দফায় ৪০ কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাস করল। দুই কেন্দ্রে তারা লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে সবথেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন লক্ষ্মণ শেঠ। তাঁর হাতে কংগ্রেসের পতাকা তুলে দেওয়ার পর এবার তমলুক কেন্দ্রে তাঁকে প্রার্থী করা হয়েছে।

তমলুকে অধিকারী বনাম শেঠ
ফলে এবার ফের তমলুকে অধিকারীদের সঙ্গে লড়াই লক্ষ্মণ শেঠের। সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। একদিকে শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী, বিপরীতে লক্ষ্মণ শেঠ। আর সিপিএমের প্রার্থী হয়েছেন শেখ ইব্রাহিম। রয়েছে বিজেপিরও প্রার্থী। সবমিলিয়ে এবার চতুর্মুখী জমজমাট লড়াই দেখার আশায় তমলুক।












Click it and Unblock the Notifications