সমঝোতা চূড়ান্ত হতেই প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস, কোন কেন্দ্র কে, একনজরে
বাংলার তিন কেন্দ্রের উপনির্বাচনে বাম-কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে। দুটি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দেবে, একটি কেন্দ্রে প্রার্থী দেবে বামেরা।
বাংলার তিন কেন্দ্রের উপনির্বাচনে বাম-কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে। দুটি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দেবে, একটি কেন্দ্রে প্রার্থী দেবে বামেরা। এই অবস্থায় করিমপুরে কেন্দ্রে বাম প্রার্থীর নাম আগেই ঘোষণা করে দিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এবার কংগ্রেসও দুই প্রার্থীর নাম ঘোষণা করল।

কংগ্রেস অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী অনুমোদন দেওযার পর সাধারণ সম্পাদক মুকুল ওয়াসনিক দুই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেন। কংগ্রেস স্থানীয় প্রার্থী বেছে নিয়েছে। খড়গপুর সদরে কংগ্রেসের প্রার্থী হয়েছেন চিত্তরঞ্জন মণ্ডল। আর কালিয়াগঞ্জে প্রার্থী হয়েছেন ধীতশ্রী রায়।
দুদিন আগেই আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক সম্মেলন করে বিমান বসু করিমপুর কেন্দ্রে সিপিএম প্রার্থীর নাম ঘোষমা করা হয়। সিপিএম প্রার্থী গোলাম রাব্বি এবার এই কেন্দ্র থেকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানিয়েছেন। গোলাম রাব্বি পেশায় আইনজীবী।
এবার উপনির্বাচনে দিন ঘোষণার আগে থেকেই জোট ও আসন ভাগাভাগি নিয়ে বাম ও কংগ্রেসের মধ্যে আলোচনা চলেছে। সোমেন মিত্র চিঠি দিয়েছিলেন আসন ভাগাভাগি নিয়ে। তা নিয়ে বামফ্রন্টে আলোচনা সারেন সূর্যকান্ত মিশ্র-বিমান বসুরা। সেখানেই ঠিক হয়ে যায় আসন রফার সূত্র। এরপর ৩০ ও ৩১ অক্টোবর আলিমুদ্দিনে বামফ্রন্টের বৈঠকে চূড়ান্ত হয় বাম প্রার্থীর নাম।
২৫ নভেম্বর উপনির্বাচন কালিয়াগঞ্জ, করিমপুর এবং খড়গপুর সদর- তিনটি কেন্দ্রে উপনির্বাচন হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ নভেম্বর। মনোনয়নপত্র পরীক্ষা করা হবে ৭ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর। আর ফলাফল প্রকাশ হবে ২৮ নভেম্বর।












Click it and Unblock the Notifications