ভাটপাড়ায় বাম-কংগ্রেস একজোট আজ ! শান্তি ফেরাতে আজ পা মেলাবেন সোমেন-সূর্যরা
মুখ্যমন্ত্রী ডেডলাইন দিয়েছিলেন ৭২ ঘণ্টার। তবে তার থেকে খানিকটা বেশি সময় লাগলেও , ধীরে ধীরে শান্তি ফিরছে ভাটপাড়ায়। ফের একবার স্বাভাবিকের পথে এলাকা। প্রশাসনের তরফে স্কুল খোলার আর্জি। রাজনৈতিক সন্ত্রাসের কালো রাত কাটিয়ে ফের ছন্দে ফেরার দিকে এগিয়ে চলেছে ভাটপাড়া। আর সেখানে আজ বামফ্রন্ট আর কংগ্রেস একজোটে শান্তি মিছিল করতে চলেছে।

এদিকে,ভাটপাড়ায় সেদিনের ঘটনায় এপর্ন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। ছত্তিশগড়ের রায়পুর থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত অজয় রায়কে। নবান্নে সোমবারই রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা জ্ঞানবন্ত সিং জানিয়ে দিয়েছেন যে ধীরে ধীরে পুলিশ প্রশাসনের নজরদারিতে স্বাভাবিকের পথে যেতে চলেছে ভাটপাড়া।












Click it and Unblock the Notifications