হলদিয়া পুর এলাকায় ৯০ শতাংশ বুথ দখলের অভিযোগ! অস্বীকার তৃণমূলের

তমলুক লোকসভার অন্তর্গত হলদিয়া বিধানসভার পুর এলাকার ৯০ শতাংশ বুথ দখল করেছে তৃণমূল। এদিন এমনটাই অভিযোগ করল কংগ্রেস।

তমলুক লোকসভার অন্তর্গত হলদিয়া বিধানসভার পুর এলাকার ৯০ শতাংশ বুথ দখল করেছে তৃণমূল। এদিন এমনটাই অভিযোগ করল কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি মানিক ভৌমিক এমনটাই দাবি করেছেন। প্রসঙ্গত, এই কেন্দ্রে এবারের কংগ্রেস প্রার্থী এই কেন্দ্রেরই প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠ যিনি কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন।

হলদিয়া পুর এলাকায় ৯০% বুথ দখল! অভিযোগ অস্বীকার তৃণমূলের

এদিকে এদিন এই অভিযোগ প্রসঙ্গে এই কেন্দ্রের সিপিএম প্রার্থী ইব্রাহিম আলি বলেন, শুধু মাত্র হলদিয়া এলাকাতে নয়, এই জেলার অন্যান্য অনেক এলাকাতেও একই কায়দার তৃণমূল কংগ্রেসের লোকেরা বুথ দখল করেছে, অবাধে ছাপ্পা ভোট দিচ্ছে। সাধারণ মানুষকে ভোট দিতে আসতে বাধা দিতে ভয় দেখাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

তমলুকের তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী অবশ্য সব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, যেসব এলাকায় ওরা জিততে পারবে না সেটা ভালো করেই জানেন। তাই এই সব ভিত্তিহীন অভিযোগ করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+