বামেদের শর্তে রাজি কংগ্রেস, রাহুলের হস্তক্ষেপে জট কাটিয়ে লোকসভায় জোট পাকা

বামেদের শর্ত মেনে লোকসভায় জোট করেই লড়তে চলেছে কংগ্রেস। শেষপর্যন্ত কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর হস্তক্ষেপে জোটের জট কেটে গেল। বাংলায় বামেদের সঙ্গে জোট করেই লড়বে কংগ্রেস।

বামেদের শর্ত মেনে লোকসভায় জোট করেই লড়তে চলেছে কংগ্রেস। শেষপর্যন্ত কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর হস্তক্ষেপে জোটের জট কেটে গেল। বাংলায় বামেদের সঙ্গে জোট করেই লড়বে কংগ্রেস। কংগ্রেস শেষমেশ রায়গঞ্জ ও মুর্শিদাবাদ আসনদুটির দাবি থেকে সরে আসতে সম্মত হল। দিল্লির ১০ জনপথ ও এক গোপালন ভবনের মিলিউ উদ্যোগেই রফা সূত্র মিলল।

বামেদের শর্তে রাজি কংগ্রেস, জট কাটিয়ে জোট পাকা

শুক্রবার সন্ধ্যায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু রায়গঞ্জ ও মুর্শিদাবাদ কেন্দ্রে সিপিএম প্রার্থীর নাম ঘোষণা করে দেন। রায়গঞ্জে প্রার্থী মহম্মদ সেলিম আর মুর্শিদাবাদের টিকিট দেওয়া হয় বদরুদ্দোজা খানকে। উভয়েই দুই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন গত লোকসভায়। এরপরই সোমেন মিত্র তোপ দাগেন বামফ্রন্ট তথা সিপিএমের উদ্দেশ্য। রাহুল গান্ধীর কাছেও নালিশ জানান।

আর তখনই জট কাটাতে আসরে নামেন রাহুল। রায়গঞ্জে দীপা দাশমুন্সি আর মুর্শিদাবাদে অধীর চৌধুরী বেঁকে বসেছিলেন। রাহুল গান্ধী উভয়কে বুঝিয়ে রাজি করান। দীপাকে রাজ্যসভায় পাঠানো হবে বলে প্রতিশ্রুতি দেন রাহুল। আর রায়গঞ্জ ও মুর্শিদাবাদের দাবি থেকে সরে আসার জন্য আরও বাড়তি চার আসন আদায় করে নেন রাহুল।

শেষপর্যন্ত ২৫-১৭ ফর্মুলায় জোট হওয়ার সম্ভাবনা প্রবল। অর্থাৎ ২৫টি আসনে প্রার্থী দেবে বামেরা। কংগ্রেস লড়বে ১৭ আসনে। এর আগে ২৯-১৩ ফর্মুলা দিয়েছিল বামেরা। কিন্তু রায়গঞ্জ ও মুর্শিদাবাদের দাবি থেকে সরে আসার শর্ত হিসেবে আরও চারটি আসন ছাড়তে রাজি হয়ে যায় এ কে গোপালন ভবন।

বামফ্রন্ট চেয়ারম্যান দুই আসনে প্রার্থী দেওয়ার সঙ্গে সঙ্গেই জানিয়ে দিয়েছেন, তাঁরা কংগ্রেসের জেতা চারটি আসনে প্রার্থী দেবে না। তিনি বলেন, আশা করি কংগ্রেস এই সৌজন্যটুকু বজায় রাখবে। কংগ্রেস শেষপর্যন্ত রাহুলের হস্তক্ষেপে সৌজন্য বজায় রাখল। রাজ্যে শেষপর্যন্ত জোটের জট কেটে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+