রাহুল-প্রিয়াঙ্কার গ্রেফতারি প্রতিবাদে দফায় দফায় অবরোধ কংগ্রেসের
রাহুল-প্রিয়াঙ্কার গ্রেফতারি প্রতিবাদে দফায় দফায় অবরোধ কংগ্রেসের
রাহুল-প্রিয়াঙ্কা আক্রান্তের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে দফায় দফায় বিক্ষোভ অবরোধ কংগ্রেসের। এদিন বসিরহাট মহাকুমার টাকি রোড ও ইটিন্ডারোড ইছামতি ব্রিজ সংলগ্ন বিভিন্ন জায়গায় জেলা কংগ্রেস নেতা অমিত মজুমদারের নেতৃত্বে, কয়েকশো নেতা- কর্মী-সমর্থকরা দলীয় পতাকা নিয়ে হাতে ও প্ল্যাকার্ড নিয়ে রাস্তা অবরোধ শুরু করেছেন।

যেভাবে গতকাল বৃহস্পতিবার উত্তরপ্রদেশের আক্রান্ত হয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, তাদের উপর পুলিশের নির্যাতন মারধর তারপরে গ্রেপ্তার।
এরই প্রতিবাদে আজ শুক্রবার সকাল থেকে বসিরহাট মহাকুমার বিভিন্ন জায়গায় কংগ্রেসের পথ অবরোধ শুরু হয়েছে জানান আন্দোলনকারীরা।












Click it and Unblock the Notifications