মমতার সরকারের বিরুদ্ধে আন্দোলনে কংগ্রেস, আইন আমান্যে ধুন্ধুমার জেলায় জেলায়
রাজ্য সরকারের বিরুদ্ধে আইন অমান্যের ঝাঁঝ আছড়ে পড়ল বাংলাজুড়ে। শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুর- সর্বত্রই কংগ্রেসের আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি।
রাজ্য সরকারের বিরুদ্ধে আইন অমান্যের ঝাঁঝ আছড়ে পড়ল বাংলাজুড়ে। শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুর- সর্বত্রই কংগ্রেসের আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। প্রত্যেকটি জায়গাতেই পুলিশি বাধার মুখে পড়তে হল। আর তা নিয়ে বাধল গোল। আলিপুরে আইন অমান্য কর্মসূচিতে কংগ্রেসের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বাধে। মহিলাকর্মীদের হেনস্থা করা হয় বলে অভিযোগ।

মঙ্গলবার রাজ্য সরকারের বিরুদ্ধে আইন অমান্য কর্মসূচি নেয় কংগ্রেস। আলিপুরে দীপা দাশমুন্সি, আমজাদ আলিদের নেতৃত্বে আইন অমান্য হয়। তেমনই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আইন অমান্য আন্দোলনে সামিল হন এআইসিসির আজিম খান, প্রদেশের কার্যকরী সভাপতি শঙ্কর মালাকার প্রমুখ। পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ, মালদহ-সহ অন্যান্য জেলাতেও আইন আমান্য হয়।
কংগ্রেস কর্মীরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এই কর্মসূচিকে ঘিরে কংগ্রেস অক্সিজেন পেতে চাইছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। লাঠির আঘাতে ছত্রভঙ্গ হয়ে পড়েন আন্দোলনকারীরা। কংগ্রেসের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ অযথা লাঠিচার্জ করেছে।
আলিপুরে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, কংগ্রেসের মহিলাকর্মীদের হেনস্থা করা হয়েছে। অভিযোগ, কোনও মহিলা পুলিশ কর্মী ছিল না তখন। পুলিশের বাধার মুখে পড়ে গর্জে ওঠে কংগ্রেস নেতৃত্ব।












Click it and Unblock the Notifications