তৃণমূলে ফের বড় ভাঙন! কংগ্রেসের পালে হাওয়া লাগতে শুরু করেছে অধীর-গড়ে

তৃণমূলে ফের বড়সড় ভাঙন ধরল মুর্শিদাবাদে! খড়গ্রামের এবার হরিহরপাড়ায় ধস নামল তৃণমূল কংগ্রেসে। সাগরদিঘি উপনির্বাচনের পর একের পর এক এলাকায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিচ্ছেন কর্মী-সমর্থকরা। পঞ্চায়েত ভোটের আগে শক্তি বাড়ছে কংগ্রেসের। একইভাবে তৃণমূলে ফাটল ধরছে।

তৃণমূল কংগ্রেসের চাপ বাড়ছে

তৃণমূল কংগ্রেসের চাপ বাড়ছে

সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর কাছে শোচনীয় পরাজয় ঘটেছে তৃণমূলের। পরপর দিনবার জেতা আসনে ২৩ হাজার ভোটে হারতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্রে কংগ্রেসের জয়ে ফেরার পর তৃণমূল কংগ্রেস চাপে পড়ে গিয়েছে। তাদের চাপ আরও বেড়ে গিয়েছে দলে ভাঙনের ফলে।

কংগ্রেসের পালে হাওয়া অধীর-গড়ে

কংগ্রেসের পালে হাওয়া অধীর-গড়ে

রাজনৈতিক মহল মনে করছে, কংগ্রেসের পালে হাওয়া লাগতে শুরু করেছে অধীর-গড় মুর্শিদাবাদে। পঞ্চায়েত নির্বাচনের আগে এটা কংগ্রেসের পক্ষে শুভ বলেই মনে করা হচ্ছে। দিনকয়েক আগে খড়গ্রামে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করেন পঞ্চায়েত সমিতির পূর্ত্ কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ-সহ প্রায় ৬ হাজার কর্মী-সমর্থক।

তৃণমূলে ভাঙন ধরাল কংগ্রেস

তৃণমূলে ভাঙন ধরাল কংগ্রেস

এবার হরিহারপাড়ায় তৃণমূলে ভাঙন ধরাল কংগ্রেস। পঞ্চায়েত সমিতির এক সদস্য-সহ ৫০টি পরিবার যোগ দিল কংগ্রেসে। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় পশ্চিম ব্লক কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর শাহের হাত ধরে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য তারজিনা বিবি যোগ দেন কংগ্রেসে। তাঁর সঙ্গেই যোগ দেন ৫০টি পরিবার।

তৃণমূলের প্রতি মানুষ তিতিবিরক্ত

তৃণমূলের প্রতি মানুষ তিতিবিরক্ত

জাহাঙ্গীর শাহ বলেন, সাধারণ মানুষ তৃণমূল সরকারকে চাইছেন না। তৃণমূলের প্রতি মানুষ তিতিবিরক্ত। তাই মানুষ তৃণমূল-সংস্রব ত্যাগ করে কংগ্রেসের দিকে ঝুঁকতে শুরু করেছেন ফের। তৃণমূলের শেষের শুরু হয়ে গিয়েছে। আগামী দিনে এই বাংলায় তৃণমূল থাকবে না। তৃণমূল বিদায় নেবে।

কংগ্রেসে যোগদান অব্যাহত থাকবে

কংগ্রেসে যোগদান অব্যাহত থাকবে

পঞ্চায়েত নির্বাচনের আগে কংগ্রেসে যোগদান অব্যাহত থাকবে বলে জেলা নেতৃত্বের দাবি। তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফেরার পথ খোলা রাখা হয়েছে। যদিও তৃণমূল ব্লক সভাপতি আফতাব উদ্দিন শেখ বলেন, পঞ্চায়েত সমিটির তারজিনা বিবিকে দলবিরোধী কাজের জন্য এক বছর আগেই তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে।

কংগ্রেসে যোগদানে তণমূলের প্রতিক্রিয়া

কংগ্রেসে যোগদানে তণমূলের প্রতিক্রিয়া

২০২১-এর বিধানসভা নির্বাচনে ওই নেত্রী দলবিরোধী কাজ করেছিলেন বলে তিনি বহিষ্কৃত হয়েছিল। এখন তাঁকে দলে নিয়ে কংগ্রেস তৃণমূলে ভাঙনের গল্প ফাঁদছে। তৃণমূল নেতা জয়নাল আবেদিন বলেন, মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে। কেউ তৃণমূল ছেড়ে যাচ্ছেন না। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তা প্রমাণ হয়ে যাবে।

বাম ও কংগ্রেস আবার ঘুরে দাঁড়াচ্ছে

বাম ও কংগ্রেস আবার ঘুরে দাঁড়াচ্ছে

মুর্শিদাবাদ ছিল কংগ্রেসের ঘাঁটি। বাংলায় পরিবর্তন আনার পরও কংগ্রেসের গড় মুর্শিদাবাদকে ভাঙতে পারেনি তৃণমূল। তবে ২০১৬ সালের পর থেকে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক পড়ে যায়। কিন্তু ২০২১ সালের নির্বাচনে তৃণমূলের একপেশে জয়ের পর থেকে বাম ও কংগ্রেস আবার ঘুরে দাঁড়ানোর রাস্তা খুঁজে পায়।

কংগ্রেসকে ফের অক্সিজেন দিয়েছে সাগরদিঘি

কংগ্রেসকে ফের অক্সিজেন দিয়েছে সাগরদিঘি

সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের হারের পর থেকেই আবার খেলা ঘুরতে শুরু করেছে। মুর্শিদাবাদে আবার জেগে উঠতে শুরু করেছে কংগ্রেস। ২০২১-এ বিধানসভায় কোনো কংগ্রেস বিধায়ক ছিলেন না। ২০২৩-এ উপনির্বাচনে জিতে কংগ্রেস বিধায়ক হলেন বায়রন বিশ্বাস। এই জয়ই কংগ্রেসকে ফের অক্সিজেন দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+