মমতার বক্তব্যেই স্ববিরোধিতা! অমিত শাহের কাছে যাওয়া নিয়ে অধীরের তীব্র কটাক্ষ

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার নিয়ম আছে, সময় আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক নিয়ে এমনটাই মন্তব্য করলেন লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী।

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার নিয়ম আছে, সময় আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক নিয়ে এমনটাই মন্তব্য করলেন লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বৈঠক থেকে বেরিয়েই অমিত শাহের সঙ্গে দেখা করার প্রসঙ্গ তুলে অধীর বলেন, আলোচনার বিষয় বস্তু এমনই ছিল, যাতে কিনা তা রেফার করা হয়ে থাকতে পারে অমিত শাহের কাছে।

 মমতার বক্তব্যেই স্ববিরোধিতা! অমিত শাহের কাছে যাওয়া নিয়ে অধীরের তীব্র কটাক্ষ

মুখ্যমন্ত্রী বাজেট পেশের আগে কেন্দ্রের সঙ্গে কেন বসলেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী। আর সামনে এমন কিছু নেই যে প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে মন্তব্য করেছেন অধীর। হঠাৎ করেই রাজীব কুমারের বিরুদ্ধে গ্রেফতারের স্থগিতাদের উঠে গেল, সিবিআই তাঁকে গ্রেফতার করতে গেল, তারপরেই সক্রিয় হয়ে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্তব্য করেছেন অধীর। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হলেও, বিষয়বস্তু এমনই ছিল, সেই জন্য তা অমিত শাহের কাছে পাঠানো হল কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেছেন লোকসভায় কংগ্রেস দলনেতা।

অধীর বলেন, পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলাও এতটা খারাপ নয়, যে তার জন্য দরবার করতে হবে। অন্যদিকে এনআরসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিষয়টি নিয়ে কোনও আলোচনা হয়নি। পাশাপাশি তিনি বলেছেন, ওটা তো অসমের ব্যাপার। অধীর চৌধুরীর মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্যেই স্ববিরোধিতা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+