প্রার্থীদের আটকে রাখার অভিযোগ তো কোথাও ছিনিয়ে নেওয়া হল মনোনয়ন! উত্তাল বাংলা
কোথাও প্রার্থীদের আটকে রাখার অভিযোগ তো কোথাও ছিনিয়ে নেওয়া হল মনোনয়ন! উত্তাল বাংলা
মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তাল রাজ্যজুড়ে। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ পুরসভায় নির্বাচন রয়েছে। আজ বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। সেই মতো সকাল থেকেই উত্তর থেকে দক্ষিণ সর্বত্র মনোনয়ন জমা দেওয়ার কাজ চলছে। এই অবস্থায় বেলা যত বাড়ছে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। রাজ্যের বিভিন্ন অংশে বিরোধীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। আর তা নিয়েই সকাল থেকে উত্তেজনা।

দিনহাটা-
এদিন সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে দিনহাটাতে। সেখানে মহকুমা শাসকের অফিসের সামনে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, এদিন সকালে বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে যাওয়ার সময়ে তাঁদের কাছ থেকে সমস্ত রকম কাগজ ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। এমনকি বেশ কয়েকজন বাম প্রার্থীও মনোনয়ন জমা দিতে গেলে তাঁদেরকেও আটকানো হয় বলে অভিযোগ। আর এই অভিযোগ ঘিরেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতি শুরু হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় বলেও অভিযোগ। ঘটনায় অভিযোগের তির স্থানীয় তৃণমূলের দিকে। যদিও তা অস্বীকার করা হয়েছে শাসকের তরফে। পালটা বিজেপির গোষ্ঠী কোন্দল বলেই দাবি তৃণমূলের

বোলপুর--
কার্যত ভয়ঙ্কর ছবি বোলপুরে। সেখানে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময়ে প্রার্থী এবং বিজেপি নেতাদের আটকে রাখার অভিযোগ। বোলপুরের একটি জায়গাতে সবাইকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। অভিযোগের তির তৃণমূলের দিকেই। যদিও তাঁদের দাবি, বিজেপি প্রার্থীরা নিজেদের নিজেরাই আটকে রেখেছেন। যদিও তা অস্বীকার করা হয়েছে বিজেপির বিরুদ্ধে। এক নেতা পুরো ঘটনাটি ফেসবুক লাইভে তুলে ধরেছেন। সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে ভিতরে কয়েকজনকে আটকে রেখে শাটার নামিয়ে দিতে।

প্রার্থীদের ভয় দেখানোর অভিযোগ
ভোট যত এগিয়ে আসছে তত বিজেপির উপর হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ। এমনকি পুলিশের উর্দি পড়ে আধিকারিকরা বিজেপি প্রার্থী এবং এজেন্টদের ভয় দেখাচ্ছে বলে অভিযোগ। আর এই অভিযোগ নিয়েই মঙ্গলবারই রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, বিজেপিকে সবরকম ভাবে কোনঠাসা করার চেষ্টা করা হচ্ছে। মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ। আর সেই কারণেই কেন্দ্রীয় বাহিনী অবিলম্বে মোতায়েনের দাবি জানানো হয়েছে বঙ্গ বিজেপির তরফে। যদিও এই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু বলা হিয়নি কমিশনের তরফে।












Click it and Unblock the Notifications