ফাঁকা বাসে তরুণীকে ধর্ষণের চেষ্টা কন্ডাক্টারের, সম্মান বাঁচাতে চলন্ত বাস থেকে ঝাঁপ

ফাঁকা বাসে একলা তরুণী যাত্রীকে পেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল বাস কন্ডাক্টারের বিরুদ্ধে। সম্মান বাঁচাতে চলন্ত বাস থেকে ঝাঁপ দিলেন ওই তরুণী।

কোচবিহার, ২৫ ডিসেম্বর : ফাঁকা বাসে একলা তরুণী যাত্রীকে পেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল বাস কন্ডাক্টারের বিরুদ্ধে। সম্মান বাঁচাতে চলন্ত বাস থেকে ঝাঁপ দিলেন ওই তরুণী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটায়। ওই তরুণী গুরুতর জখম অবস্থায় কোচবিহার এমজেএম হাসপাতালে ভর্তি।

আক্রান্ত তরুণী এক বেসরকারি ব্যাঙ্কের কর্মী। কোচবিহারের দেওয়ান হাটের বাসিন্দা ওই তরুণী শনিবার ব্যাঙ্ক থেকে বেরিয়ে বাসে ওঠেন ধূপগুড়ি থেকে। তারপর কোচবিহার বাসস্ট্যান্ডে নেমে ফের দিনহাটার একটি বাসে ওঠেন। বাসটি ছেড়ে দিচ্ছে দেখে তিনি তাড়াতাড়ি গিয়ে উঠে পড়েন। কিন্তু উঠেই তিনি দেখেন বাসটি ফাঁকা। কোনও যাত্রী নেই। তিনি নেমে যেতে চান। কিন্তু বাসটি তখন গতি বাড়িয়ে দিয়েছে। ফলে তিনি নামতে পারেননি।

ফাঁকা বাসে তরুণীকে ধর্ষণের চেষ্টা কন্ডাক্টারের, সম্মান বাঁচাতে চলন্ত বাস থেকে ঝাঁপ

এরপর বাস কন্ডাক্টার বাসটির দরজা বন্ধ করে দিয়ে ওই তরুণীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তাঁকে ধর্ষণের চেষ্টা চালানোও হয়। বাসের ভিতর থেকে চিৎকার করলেও, তাঁর চিৎকার কারও কানে পৌঁছয়নি। এরপর কোনওরকমে কন্ডাক্টরের হাত ছাড়িয়ে দরজা খুলে ঝাঁপ দেয় তরুণী। রাজবাড়ির গেটের উল্টোদিকে ছিটকে পড়েন ওই তরুণী।

স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ওই তরুণীর একটি পা ভেঙে গিয়েছে। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয় ওই তরুণীর পরিবারের পক্ষ থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+