Ticket Concession: কলকাতা মেট্রোর টিকিটেও মেলে বড় ছাড়, তা পেতে কী করবেন জানুন

Ticket Concession: কলকাতা শহর থেকে শহরতলিতে যাওয়ার জন্য মেট্রো এখন অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম। একদিকে যেমন রুটের সংখ্যা বাড়ছে। অন্যদিকে, বাড়ছে যাত্রীর সংখ্যাও। অনেক কম সময়ে, যানজটের সমস্যা এড়িয়ে পৌঁছে যাওয়া যায় গন্তব্যে। ট্রেনের পাশাপাশি সেই মেট্রো রেলেও টিকিটে মেলে ছাড়।

পড়ুয়াদের জন্য এই ছাড়ের ব্যবস্থা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। দ্বাদশ শ্রেনি পর্যন্ত ছাত্র ছাত্রীরা এই ছাড় পায়। আইটিআই ছাত্ররাও ছাড়ের আওতায় পড়ে। ২০০৯ সাল থেকে এই ছাড়ের ব্যবস্থা রয়েছে। সিবিএসই, আইসিএসই ও পশ্চিমবঙ্গ সরকারের বোর্ডের ১২০টি স্কুল এই আওতায় রয়েছে।

Ticket Concession

অন্য কোনও শিক্ষা প্রতিষ্ঠান যদি ওই সুবিধা পেতে চায়, তাহলে তারা নিয়ম মেনে নাম নথিভুক্ত করতে পারে। সব নিয়মের সঙ্গে সামঞ্জস্য থাকলে তাদের ছাত্র ছাত্রীরাও এই ছাড় পাবে। মেট্রোর তরফ থেকে একটি কনসেশন বুক দেওয়া হবে। সেই বুক থেকে ফর্ম বিলি করতে হবে পড়ুয়াদের মধ্যে। সেই ফর্মে স্কুল কর্তৃপক্ষের সই থাকতে হবে। সেই ফর্ম স্টেশন মাস্টারকে দেখাবেন পড়ুয়ারা। এরপর দেওয়া হবে স্মার্ট কার্ড।

২০২২-এর এপ্রিল মাস থেকে৬৪টি স্কুল ও আইটিআই-কে মোট ৭৯টি কনসেশন বুক দেওয়া হয়েছে। ২০২৩-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত মোট ২৫০৯ জনকে নতুন স্টুডেন্ট স্মার্ট কার্ড দেওয়া হয়েছে। মোট দু ধরনের স্মার্ট কার্ড হয়, একটি ৪০ বারে ও অপরটি ৮০ বারের।

এক নজরে ছাড়ের তালিকা তুলে ধরা হল-

  • ০ থেকে ২ কিলোমিটারের ক্ষেত্রে আসল ভাড়া- ২০০ টাকা ছাড় দিয়ে ভাড়া- ৮০ টাকা
  • ২ থেকে ৫ কিলোমিটারের ক্ষেত্রে আসল ভাড়া- ৪০০ টাকা ছাড় দিয়ে ভাড়া- ১৬০ টাকা
  • ৫ থেকে ১০ কিলোমিটারের ক্ষেত্রে আসল ভাড়া- ৬০০ টাকা ছাড় দিয়ে ভাড়া- ২৪০ টাকা
  • ১০ থেকে ১৫ কিলোমিটারের ক্ষেত্রে আসল ভাড়া- ৬০০ টাকা ছাড় দিয়ে ভাড়া- ২৪০ টাকা
  • ১৫ থেকে ২০ কিলোমিটারের ক্ষেত্রে আসল ভাড়া-৮০০ টাকা ছাড় দিয়ে ভাড়া-৩২০ টাকা
  • ২০ ও তার বেশি কিলোমিটারের ক্ষেত্রে আসল ভাড়া-১০০০ টাকা ছাড় দিয়ে ভাড়া-৪০০ টাকা

Ticket Concession

কলকাতা মেট্রো রেলের ওয়েবসাইটে একটি নোটিফিকেশন থেকে এই প্রতিবেদন লেখা হয়েছে। Chief Public Relations Officer, Metro Railway কৌশিক মিত্র ২০২৪ সালের মার্চ মাসের একটি বিজ্ঞপ্তি দিয়েছিলেন। আর সেটিই আপলোড করা হয়েছে মেট্রোর ওয়েবসাইটে। আর সেখান থেকেই এই প্রতিবেদন লেখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+