শিক্ষা দফতরের বিরুদ্ধে কাটমানির অভিযোগে রাজপথে কম্পিউটার শিক্ষকেরা

শিক্ষা দফতরের বিরুদ্ধে কাটমানির অভিযোগ সহ একাধিক দাবিতে শহরের রাজপথে বিক্ষোভ দেখালেন শিক্ষকেরা।

শিক্ষা দফতরের বিরুদ্ধে কাটমানির অভিযোগ সহ একাধিক দাবিতে শহরের রাজপথে বিক্ষোভ দেখালেন শিক্ষকেরা। এছাড়াও আইসিটি প্রকল্পের আওতায় স্থায়ীকরণ, বিষয় ভিত্তিক সিলেবাস এবং সাম্মানিকের দাবিও ছিল শিক্ষকদের।

শিক্ষা দফতরের বিরুদ্ধে কাটমানির অভিযোগে রাজপথে কম্পিউটার শিক্ষকেরা

আইসিটি প্রকল্পের আওতাভুক্ত চুক্তি ভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ অভিযানে ফের একবার অস্বস্তিতে রাজ্য সরকার।

রাজ্যের প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ তিনটি বেসরকারি সংস্থা এবং শিক্ষা দফতরের অধিকারিকদের বিরুদ্ধে। রাজ্যের আইসিটি প্রকল্প অনুযায়ী মাসিক দশ হাজার টাকা বেতন বরাদ্দ হলেও বেসরকারি সংস্থা দ্বারা নিয়োগ করা চুক্তি ভিত্তিক কম্পিউটার শিক্ষকরা হাতে পাচ্ছেন সাড়ে চার হাজার টাকা।

সেই প্রতিবাদে এদিন আইসিটি প্রকল্পের আওতায়ভুক্ত স্থায়ীকরণ, বিষয় ভিত্তিক সিলেবাস এবং সাম্মানিকের দাবিতে বিকাশ ভবন অভিযানে সামিল হয়েছিলেন রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের হাজার খানেক চুক্তি ভিত্তিক কম্পিউটার শিক্ষকরা।

তাঁদের দাবি না মানা হলে আগামিদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষকেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+