অমিত শাহের সফরের আগেই 'উত্তপ্ত' মালদা! অভিযোগ, পাল্টা অভিযোগ
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভা শুরু আগেই উত্তপ্ত মালদা।
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভা শুরু আগেই উত্তপ্ত মালদা। ইংরেজবাজারে অমিত শাহের কাটআউট ছেঁড়ার অভিযোগ। হবিবপুরে বিজেপির পোস্টারে গোবর ল্যাপার অভিযোগ। বিজেপির তরফে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে।

ইংরেজবাজারের একাধিক জায়গায় অমিত শাহের কাটআউট ছেঁড়া হয়েছে। বিজেপির অভিযোগ এইসব কাজ করেছে তৃণমূল।
হবিবপুরে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়ের কাটআউটে গোবর ল্যাপা হয়েছে। বিজেপির তরফে এনিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হলেও, সেই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, ভয় পেয়েই তৃণমূল এসব কাজ করেছে।












Click it and Unblock the Notifications