Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'মমতা চোর' স্লোগানে থানায় অভিযোগ, চন্দ্রিমা ভট্টাচার্যর বিরুদ্ধে পালটা থানায় যাচ্ছেন শুভেন্দু

'চোর' শব্দ এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে বহু প্রচলিত ও বিতর্কিত হয়ে উঠছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে 'চোর' শব্দ প্রয়োগ করছে রাজ্যের বিরোধী দল বিজেপি। এমনই দাবি ওয়াকিবহাল মহলের। এবার থানায় অভিযোগ পালটা অভিযোগ দায়ের হতে চলেছে দুই পক্ষের মধ্যে।

'মমতা চোর' এই স্লোগান তুলেছে রাজ্য বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জোর গলায় এই স্লোগান দিচ্ছেন। বিধানসভাতেও এই স্লোগান দেওয়া হয়েছে একাধিক বার। গতকাল বিজেপির বিক্ষোভ সভা, কর্মসূচিতেও এই স্লোগান দেওয়া হয়েছে। বিজেপি নেতা কর্মীরা 'মমতা চোর' লেখা গেঞ্জি গায়ে দিয়েছিলেন। মিছিলও হয়েছে রাজপথে।

Suvendu Adhikari

ওই স্লোগান নিয়েই এবার থানা পুলিশ হল। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই নিয়ে এবার মুখ খুলেছেন রাজ্যের বিরোধী জনতা শুভেন্দু অধিকারী। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধেও আগামী দিনে থানায় অভিযোগ দায়ের করা হবে। সে কথাও তার মুখে শোনা গিয়েছে।

কিন্তু কেন মন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ করবেন বিজেপি নেতারা ? শুভেন্দুর কথায়, তৃণমূল কংগ্রেস বিধানসভায় ধর্না কর্মসূচির সময় মোদী চোর, শাহ চোর বলে স্লোগান দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় উপস্থিত ছিলেন। তারপরেও সেই স্লোগান দেওয়া হয়েছে। সেজন্যই অভিযোগ থানায় দায়ের করা হবে।

নরেন্দ্র মোদী, অমিত শাহের নাম নেওয়া হয়নি। একথা তো চন্দ্রিমা ভট্টাচার্য বলতেই পারেন। সেই কথাও উল্লেখ করেছেন শুভেন্দু। সেই কথার রেশ ধরেই বিরোধী দলনেতার বক্তব্য, তাঁরাও 'মমতা চোর' বলছেন। কিন্তু কোনও পদবী ব্যবহার করা হচ্ছে না। রাজ্যের মন্ত্রী নিজেই পদবী ব্যবহার করে দিলেন ওই স্লোগানের মধ্যে। বিজেপি সেই কথা বলছে না। তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ওই কথা বুঝিয়ে দিচ্ছেন।

ঠাকুর ঘরে কে? কলা না খাওয়ার ওই পুরনো প্রবাদ শুভেন্দু অধিকারীর কথায় প্রকাশ পেয়েছে। অর্থাৎ 'চোর' শব্দ নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠছে। আগামী দিনে আরও বড় ইঙ্গিত এই ঘটনায় পাওয়া যেতে পারে। এমন কথা মনে করছে ওয়াকিবহাল মহল। পুলিশ এক্ষেত্রে কী ভূমিকা নেয়, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিরোধীদের স্লোগান নিয়ে ক্ষুব্ধ। তৃণমূলের তরফে হেয়ার স্ট্রেট ও ময়দান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি আবেদন করেছেন, এই অভিযোগ যেন জরুরি ভিত্তিতে এফআইআর হিসাবে গণ্য করা হয়। এই অভিযোগে তাঁর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি একটি সাংবিধানিক দায়িত্বে রয়েছেন। সেই চেয়ার অর্থাৎ মুখ্যমন্ত্রীর পদকে অপমান করা হয়েছে , যেটি একটি ফৌজদারি অপরাধ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+