বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ! গ্রেফতার যাদবপুরের অধ্যাপক
ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এই ছাত্রী যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের।
ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এই ছাত্রী যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের। পুরো বিষয়টি খতিয়ে দেখছে যাদবপুর থানার পুলিশ।

বীরভূম থেকে পড়াশোনার জন্য কলকাতায়
অভিযোগকারী তরুণীর স্কুলের পড়াশোনা বীরভূমে। ২০১৮ সাল থেকে উচ্চশিক্ষার জন্য কলকাতায় রয়েছেন ওই ছাত্রী।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ
ওই ছাত্রীর অভিযোগ, ২০১৮ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সঙ্গে পরিচয় হয়। এরপর ঘনিষ্ঠতা বাড়ে। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ওই অধ্যাপক সহবাস করেন বলে অভিযোগ।

মার্চ থেকে যোগাযোগ বন্ধ করে দেওয়ার অভিযোগ
ওই ছাত্রীর অভিযোগ অধ্যাপকের আচরণে আচমকাই পরিবর্তন হয়। এবছরের মার্চ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ রাখাই বন্ধ করে দেন ওই ছাত্রী।

গ্রেফতার অধ্যাপক
বৃহস্পতিবার গভীর রাতে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। এরপরেই ওই অধ্যাপককে গ্রেফতার করে পুলিশ।












Click it and Unblock the Notifications