কলকাতায় ফেরার পর মায়ের সঙ্গে ঘুরেছেন, বিধি না মানার অভিযোগ কলকাতার প্রথম করোনা আক্রান্তের বিরুদ্ধে

বিধি না মানার অভিযোগ উঠল কলকাতায় করোনা আক্রান্তের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলের রিপোর্টে স্পষ্ট হয়, ইংল্যান্ড ফেরত টালিগঞ্জের তরুণের দেহে করোনা ভাইরাস রয়েছে। এই তরুণের মা নবান্নে একজন পদস্থ আধিকারিক

বিধি না মানার অভিযোগ উঠল কলকাতায় করোনা আক্রান্তের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলের রিপোর্টে স্পষ্ট হয়, ইংল্যান্ড ফেরত টালিগঞ্জের তরুণের দেহে করোনা ভাইরাস রয়েছে। এই তরুণের মা নবান্নে একজন পদস্থ আধিকারিক বলে জানা গিয়েছে। ওই তরুণ ইংল্যান্ডের এক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে।

 কলকাতায় প্রথম করোনা আক্রান্তের হদিশ

কলকাতায় প্রথম করোনা আক্রান্তের হদিশ

আক্রান্ত তরুণকে ভর্তি করানো হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। মঙ্গলবার বিকেলে তাঁর রক্তপরীক্ষার রিপোর্ট এসেছে। রবিবার শহরে ফেরা ওই তরুণকে সোমবার বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল বলে দাবি।

 ইংল্যান্ডের পার্টি থেকে করোনার সংক্রমণ

ইংল্যান্ডের পার্টি থেকে করোনার সংক্রমণ

বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ওই তরুণকে রাখা হলেও তাঁর কোনও উপসর্গ নে। চিকিৎসার পরিভাষায় একে আসিমটোমেটিক বলা হয়ে থাকে। ইংল্যান্ডে তিনি এক বার্থ ডে পার্টিতে যোগ দিয়েছিলেন। দেশে ফেরার সময় খবর পান, সেখানে উপস্থিত ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নিয়ম না মানার অভিযোগ

নিয়ম না মানার অভিযোগ

অভিযোগ উঠেছে, ওই তরুণকে যেভাবে আলাদা থাকার জন্য নির্দেশিকা দেওয়া হয়েছিল, তা তিনি মানেননি। সূত্রের দাবি, মায়ের সঙ্গে ওই যুবক গিয়েছিলের এক সরকারি অফিসে।

এমআর বাঙুর হাসপাতালে গিয়েছিলেন ওই তরুণ, কিন্তু চিকিৎসকদের নির্দেশ মানেননি বলে অভিযোগ। এমআর ভাঙুরের এক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

রাজারহাটে কোয়ারেন্টাইনে বাবা-মা

রাজারহাটে কোয়ারেন্টাইনে বাবা-মা

জানা গিয়েছে, ওই তরুণের বাবা-মা এবং গাড়ির চালককে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। তাঁদের রাজারহাটে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে মঙ্গলবার সন্ধে থেকে। ওই তরুণের সহযাত্রীদের খোঁজ চালানোর পাশাপাশি প্রতিবেশীদের কারও সঙ্গে তিনি কথা বলেছিলেন কিনা তাও খোঁজ করে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+