অভিযোগ জানাতে গিয়ে আক্রান্ত খোদ অভিযোগকারীই! কাঠগড়ায় রাজ্যের পুলিশ

অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত হলেন স্বয়ং অভিযোগকারী। গুরুতর আহত অবস্থায় বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি যুবক।

অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত হলেন স্বয়ং অভিযোগকারী। গুরুতর আহত অবস্থায় বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি যুবক। চাঞ্চল্যকর এই ঘটনা বিধাননগর দক্ষিণ থানা এলাকার। বৃহস্পতিবার স্থানীয় এক বিজেপি কর্মীর অত্যাচারের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ জানাতে গিয়ে আক্রান্ত হন দত্তাবাদের ব্যবসায়ী।

অভিযোগ জানাতে গিয়ে আক্রান্ত খোদ অভিযোগকারীই! কাঠগড়ায় রাজ্যের পুলিশ

দত্তবাদের বাসিন্দা ওই ব্যবসায়ীর নাম রাজু দে। তাঁর পরিবারের দাবি, রাজু থানায় অভিযোগ জানিয়ে আসার ঘন্টা দুয়েক পর পুনরায় তাঁকে তলব করা হয় থানা থেকে। রাজু থানায় যাওয়ার পর তাঁর উপর চলে অকথ্ অত্যাচার। বিধাননগর দক্ষিণ থানায় আটকে অনিচ আলি খান নামে এক এএসআই বিনা কারণে তাকে মারধর করতে শুরু করে বলে অভিযোগ।

এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। পুলিশ ই ঘটনায় মুখে কুলুপ এঁটেছে। এ ব্যাপারে কোনোভাবেই মুখ খুলতে চাইছে না পুলিশ প্রশাসন। কেন অভিযোগকারীকেই প্রহার করা হল থানায় ডেকে, তা নিয়ে চাপা উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+