নেই বেসরকারি বাস, বিধিনিষেধ শিথিলে পথে নেমে নাকাল নিত্যযাত্রীরা

রাজ্যে করোনার (coronavirus) আত্মনিয়ন্ত্রণের বিধি এখনও বলবত রয়েছে। এরই মধ্যে এদিন সকাল থেকে বাস চলাচলে ছাড় দেওয়া হয়েছে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালানো যাবে সরকারি ও বেসরকারি বাস। কিন্তু বেসরকারি বাস মালিকরা বর্তমান পরি

রাজ্যে করোনার (coronavirus) আত্মনিয়ন্ত্রণের বিধি এখনও বলবত রয়েছে। এরই মধ্যে এদিন সকাল থেকে বাস চলাচলে ছাড় দেওয়া হয়েছে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালানো যাবে সরকারি ও বেসরকারি বাস। কিন্তু বেসরকারি বাস মালিকরা বর্তমান পরিস্থিতিতে ভাড়া বৃদ্ধির দাবিতে বাস (bus) রাস্তায় নামাননি। যে কারণে সকাল থেকেই দুর্ভোগে (sufferings) পড়েছে বিভিন্ন জায়গায় যেতে চাওয়া যাত্রীরা।

অফিস চালু হয়েছিল আগেই

অফিস চালু হয়েছিল আগেই

রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো গত ১৫ জুন থেকে ৫০ শতাংশ কর্মী নিয়ে সরকারি বেসরকারি অফিস চালু হয়ে গিয়েছিল। সরকারের তরফ থেকে বলা হয়েছিল কর্মীদের অফিসে নিতে অফিসগুলিকেই যানবাহনের ব্যবস্থা করতে হবে। কিন্তু বেশিরভাগ বেসরকারি অফিস না করেনি কিংবা করতে পারেনি। ফলে অসুবিধায় পড়েছিলেন কর্মীরা।

ঘোষণায় খুশি হয়েছিলেন অনেকেই

ঘোষণায় খুশি হয়েছিলেন অনেকেই

এরই মধ্যে মুখ্যমন্ত্রী নবান্নে জানিয়েছিলেন, রাজ্যে করোনার আত্মনিয়ন্ত্রণের বিধি ১৫ জুলাই পর্যন্ত বলবত থাকলেও ১ জুলাই থেকে চলবে সরকারি বেসরকারি বাস। সেখানে ৫০ শতাংশ যাত্রী নিয়ে যাতায়াত করা যাবে। এই ঘোষণায় খুশি হয়েছিলেন নিত্যযাত্রীরা, যাঁরা ১৫ জুনের পর থেকে অসুবিধায় ছিলেন। তবে মুখ্যমন্ত্রীর ঘোষণায় ট্রেন চালানোর বিষয়টি না থাকায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন।

পথে বেরিয়ে নাকাল নিত্যযাত্রীরা

পথে বেরিয়ে নাকাল নিত্যযাত্রীরা

এদিন সকালে পথে বেরিয়ে নাকাল হয়েছেন নিত্যযাত্রীরা। পথে গুটি কয়েক সরকারি বাস থাকলেও ছিল না অধিকাংশ বেসরকারি বাস। ফলে ৫০ শতাংশ যাত্রী নিয়ে যে করোনা বিধির কথা বলা হয়েছিল, তা মানা যায়নি। ফলে সরকারি বাসে ঠেলাঠেলি করেই উঠতে বাধ্য হন নিত্যযাত্রীরা। তাঁদের অভিযোগ, সরকারি বাস যে সংখ্যায় থাকা উচিত ছিল না পাওয়া যায়নি। শুধু কলকাতা কিংবা আশপাশের এলাকাতেই নয়, রাজ্যের সর্বত্রই একই চিত্র। অনেকেই বেশি টাকা নিয়ে ওলা-উবেরের মতো পরিবহণকে বেছে নিয়েছেন আগের মতোই।

ভাড়া বাড়ানোর দাবি বেসরকারি মাস মালিকদের

ভাড়া বাড়ানোর দাবি বেসরকারি মাস মালিকদের

প্রায় প্রতিদিনই বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। এই পরিস্থিতি মুখ্য়মন্ত্রীর ঘোষণা মতো ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানো সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছিলেন বাস মালিকরা। বুধবার পরিবহণ মন্ত্রী বেসরকারি মাস মালিকদের উদ্দেশে আবেদন জানালেও পরিস্থিতিতে যে অনুকূল নয় তা জানিয়ে দিয়েছিলেন বাস মালিকরা। বৃহস্পতিবার সেই পরিস্থিতিতও বাস মালিকদের সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে চলেছে সরকার।

Recommended Video

দীর্ঘ বিধি নিষেধের পর কলকাতায় চালু বাস ও লঞ্চ পরিষেবা | Oneindia bengali

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+