উপাচার্যদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর! স্নাতকস্তরে ক্লাস শুরুর দিন নির্দিষ্ট করে ফেলল রাজ্য

উপাচার্যদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর! স্নাতকস্তরে ক্লাস শুরুর দিন নির্দিষ্ট করে ফেলল রাজ্য

রাজ্যের কলেজগুলিকে স্নাতকস্তরে ক্লাস শুরু হবে ২ নভেম্বর থেকে। এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে উপাচার্যদের ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এর আগেই অবশ্য ইউজিসির তরফে ১ নভেম্বর থেকে ক্লাস শুরু করার ব্যাপারে জানানো হয়েছিল।

ক্লাস শুরু নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর টুইট

ক্লাস শুরু নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর টুইট

ইউজিসির নির্দেশিকা নিয়ে টুইট করেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল নিশাঙ্ক। তিনি জানিয়েছিলেন, ১ নভেম্বর থেকে ২০২০-২১ সালের শিক্ষাবর্ষ শুরু করতে হবে।

 ভর্তি প্রক্রিয়া নিয়ে ইউজিসির গাইডলাই

ভর্তি প্রক্রিয়া নিয়ে ইউজিসির গাইডলাই

এর আগে অবশ্য ইউজিসির তরফে ভর্তির প্রক্রিয়া ৩১ অক্টোবরের মধ্যে শেষ করতে গাইডলাইন দেওয়া হয়েছিল। পাশাপাশি কলেজ বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিধির কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল।

আপাতত অনলাইনে ক্লাস

আপাতত অনলাইনে ক্লাস

সূত্রের খবর অনুযায়ী, ক্লাস শুরু করার কথা বলা হলেও, আপাতত অনলাইনে ক্লাস শুরু হবে। কেননা কলেজে গিয়ে পড়ুয়ারা কীভাবে সামাজিক দূরত্ব মেনে ক্লাসে যোগ দেবেন, তা নিয়ে বেশ কয়েকজন উপাচার্য সংশয় প্রকাশ করেন। যদিও অনেক কলেজেরই অনলাইনে ক্লাস নেওয়ার মতো পরিকাঠামো নেই। সেক্ষেত্রে কলেজগুলিই ঠিক করবে কীভাবে ক্লাস নেওয়া হবে।

আপাতত সপ্তাহে ৬ দিন ক্লাস

আপাতত সপ্তাহে ৬ দিন ক্লাস

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আপাতত ইউজিসির নির্দেশ মতো সপ্তাহে ছয়দিন ক্লাস নেওয়া হবে।

 স্নাতকোত্তরের ক্লাস শুরু হতে পারে নভেম্বরের শেষে

স্নাতকোত্তরের ক্লাস শুরু হতে পারে নভেম্বরের শেষে

সূত্রের খবর অনুযায়ী স্নাতকোত্তরের ক্লাস শুরু হতে নভেম্বরের শেষ কিংবা ডিসেম্বর হয়ে যাবে। তবে তা নির্ভর করতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ওপরে। সাধারণভাবে স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে ৬০/৪০ নিয়ম অনুসরণ করা হয়ে থাকে। এর বদলে এবার ৮০/২০ নিয়ম অনুসরণ করা হতে পারে। অর্থাৎ কোনও বিশ্ববিদ্যালয়ের ৮০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে সেই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করা ছাত্রছাত্রীদের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+