কলেজ ছাত্রের এটিএম লুঠের চেষ্টা! কারণ জানলে অবাক হবেন

কলেজ ছাত্রের এটিএম লুঠের চেষ্টা! কারণ জানলে অবাক হবেন

কলেজ ছাত্রের এটিএম লুঠের চেষ্টা। ঘটনাস্থল পূর্ব বর্ধমানের মঙ্গলকোট। আপাতত শ্রীঘরে স্থান হয়েছে ওই কলেজ ছাত্রের। জানা গিয়েছে বান্ধবীর জন্য দাবি উপহার কিনতে গিয়ে এটিএম লুঠের পরিকল্পনা করেছিল উজ্জ্বল নামে ওই ছাত্র।

কলেজ ছাত্রের এটিএম লুঠের চেষ্টা! কারণ জানলে অবাক হবেন

বুধবার গভীর রাত। সেই সময় মঙ্গলকোট থানার ওসির কাছে খবর আসে একযুবক কাশেমনগরে এটিএম-এ লুঠের চেষ্টা করছে। পুলিশ হানা দিতেই ধরা পড়ে যায় উজ্জ্বল সেন।

জানা গিয়েছে উজ্জ্বল গুসকরার একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। প্রত্যক্ষদর্শীরাও সেই ঘটনার কথা জানিয়েছেন। বলেছেন, বেরিয়ে যাওয়ার সময়ই পুলিশের হাতে ধরা পড়ে যায় সে।

ধৃতে মা-র দাবি ছেলে খুবই ভাল। বাবার সঙ্গে ঝগড়া হওয়ায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল বলে জানিয়েছেন তিনি। পরে পুলিশের গ্রেফতারের খবর আসে।

সূত্রের খবর অনুযায়ী, কলেজ ছাত্রের কাছে সোনার চেন চেয়েছিল প্রেমিকা। সেই টাকা চেয়েছিল বাবার কাছে। না পাওয়ায় ঝগড়া হয়। বাবার কাছে টাকা না পাওয়াতেই কি এটিএম লুঠের চেষ্টা করে ওই কলেজ ছাত্র, উঠছে প্রশ্ন।

পুলিশ সূত্রের দাবি, এটিএম লুঠের পরিকল্পনা করতে ইন্টারনেট ঘেঁটেছিল উজ্জ্বল। এটিএম-এ ঢুকে সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলেছিল সে। যদিও শেষ পর্যপ্ত পুলিশের হাতে ধরা পড়ে যায়। প্রকাশিত খবর অনুযায়ী, পূর্ব বর্ধমানের পুলিশ সুপার জানিয়েছেন, এই পরিকল্পনায় ওই কলেজ ছাত্রের সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+