শিক্ষকের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ! এমনই সিদ্ধান্ত কলেজ ছাত্রীর
প্রতিবেশীর বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। শুধু তাই নয়, কুপ্রস্তাবে সারা না দেওয়ায় কলেজ ছাত্রীকে খুনের হুমকির অভিযোগ কোচবিহারের তুফানগঞ্জের ছাটচিলাখানায়। সেই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করে।
প্রতিবেশীর বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। শুধু তাই নয়, কুপ্রস্তাবে সারা না দেওয়ায় কলেজ ছাত্রীকে খুনের হুমকির অভিযোগ কোচবিহারের তুফানগঞ্জের ছাটচিলাখানায়। সেই প্রতিবেশী আবার শিক্ষকও বটে। মানসিক চাপে সেই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করে বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে এমজেএন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

কোচবিহারের তুফানগঞ্জের ছাটচিলাখানা। সেখানকার প্রাইমারি শিক্ষক সুভাষ সরকার। স্থানীয় ভাবে তাঁর নানা প্রভাবও রয়েছে। অভিযোগ, সেই শিক্ষকই কিনা প্রতিবেশী এক কলেজছাত্রীকে কুপ্রস্তাব দিচ্ছিলেন বেশ কিছুদিন ধরে। ছাত্রী রাজি না হওয়ায় শিক্ষক তার প্রভাব খাটান। লোক সঙ্গে নিয়ে বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের অপমান করেন এবং ছাত্রীকে খুনের হুমকি দেন বলে অভিযোগ।
শনিবার ওই ছাত্রী গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানা।












Click it and Unblock the Notifications