বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ডায়মন্ডহারবারের কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে ডায়মন্ডহারবারে। আশঙ্কাজনক অবস্থায় ছাত্রীকে ডায়মন্ডহারবার মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে ডায়মন্ডহারবারে। আশঙ্কাজনক অবস্থায় ছাত্রীকে ডায়মন্ডহারবার মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, ফরিক চাঁদ কলেজের তৃতীয় বর্ষের ছাত্রীটিকে শিবানীপুরের একটি গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপরেই হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন ছাত্রীটি। রাস্তার ধারে পড়ে থাকতে দেখে ডায়মন্ডহারবারের উত্তর হাজিপুরের বাসিন্দারা ছাত্রীটিকে ডায়হারবার মহকুমা হাসপাতালে নিয়ে যান। ছাত্রীটির কাছ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ডহারবার থানার পুলিশ। ছাত্রীটির অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications