গড়বেতায় দিল্লি গণধর্ষণের ছায়া, খালে ফেলে খুনের চেষ্টা ছাত্রীকে
পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় এক তরুণীকে গণধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় এক তরুণীকে গণধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

মঙ্গলবার তরুণীর এক পরিচিত তাঁকে ফোন করে গনগনি এলাকায় যেতে বলে। সেখানে সে ছাড়াও আরও দুজন তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর তরুণীকে গাড়িতে তুলে নিয়ে খাদে ফেলে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। স্থানীয়রাই তরুণীকে হাসপাতালে নিয়ে যান। তিন অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, কোচিং সেন্টার থেকে ফেরার পথে তরুণীকে ফোন করে ডাকা হয়। ধর্ষণের পর তাকে খাদে ফেলে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। সন্ধের পরেও বাড়ির মেয়ে না ফেরায় খোঁজ শুরু হয়। স্থানীয়দের মাধ্যমেই তরুণীর অবস্থার খবর পান তাঁরা। তরুণীকে প্রথমে গড়বেতা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজে।












Click it and Unblock the Notifications