বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে গণধর্ষণ কলেজ ছাত্রীকে, ফেরার প্রতিবেশী ২ যুবক
দক্ষিণ ২৪ পরগনা, ১৭ অক্টোবর : বিসর্জন দেখে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হলেন এক কলেজ ছাত্রী। রবিবার দক্ষিণ ২৪ পরগনার বিঞ্চুপুর থানা এলাকার বিদ্যানগরে এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক কার্তিক জানা ও শুভেন্দু পাল ঘটনার পর থেকেই পলাতক।
প্রতিবেশীদের সঙ্গে বিসর্জন দেখে বাড়ি ফিরছিলেন ওই ছাত্রী। তখন অভিযুক্ত দুই যুবক তাঁর পিছু নেয়। তারা ওই তরুণীকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে এলাকার একটি নির্মীয়মান বাড়িতে জোর করে নিয়ে যায়। সেখানে তাঁকে আটকে রেখে রাতভর যৌন নির্যাতন চালায়। সবাই বাড়ি ফিরে এলেও, ওই তরুণী বাড়ি ফিরে না আসায় শুরু হয় খোঁজাখুঁজি।

গভীর রাতে কোনওরকমে বাড়ি ফিরে আসেন তরুণী। বাড়িতে ফিরে অভিভাবকদের সমস্ত কথা জানান তিনি। এরপরই বিঞ্চুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
সোমবার দুপুর পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ অভিযুক্ত যুবকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। তাঁদের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications