কলেজ ছাত্রীর উপর ব্লেড হামলা, ছিনতাইয়ের চেষ্টা বলে অনুমান পুলিশের
বরানগর, ২৩ সেপ্টেম্বর : টিউশন সেরে বাড়ি ফেরার পথে কলেজ ছাত্রীর উপর ব্লেড হামলা চালাল এক দুষ্কৃতী। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বরানগরে। চলন্ত সাইকেল থেকে হাত বাড়িয়ে ব্লেড চালায় দুষ্কৃতী। অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই কলেজ ছাত্রী। ব্লেডের ধারে তাঁর গাল কেটে যায়। গালে আটটি সেলাই পড়ে। বরানগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বিদ্যাসাগর কলেজের বি এ তৃতীয় বর্ষের ওই ছাত্রী বৃহস্পতিবার রাতে টিউশন থেকে একাই বাড়ি ফিরছিলেন। তখন নির্জন রাস্তার উপর সাইকেল নিয়ে একধারে দাঁড়িয়ে ছিল ওই যুবক। ওই ছাত্রীর অভিযোগ, আচমকাই সাইকেলে উঠে ডানদিকে এসে তাঁর মুখের দিকে হাত বাড়িয়ে দেয় যুবকটি। ঝুঁকে পড়েন তিনি। কিছু বুঝে ওঠার আগেই তিনি দেখেন, গাল দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে।

ওই দুষ্কৃতীর হাতে ব্লেড জাতীয় কিছু ছিল বলেই অনুমান। ছাত্রীটি জানিয়েছেন, ওই যুবককে তিনি চেনেন না। আগে কোনওদিন দেখেনওনি। কী কারণে এই হামলা তিনি বুঝে উঠতে পারছেন না। কারও সঙ্গে তাঁর ঝামেলা ছিল না বলেও জানিয়েছেন তিনি। ছাত্রীর আর্ত চিৎকারে স্থানীয়রা ছুটে আসার আগেই ওই দুষ্কৃতী পালিয়ে যায়।
বরানগর থানার পুলিশ ওই দুষ্কৃতীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কেন এই হামলা তার কারণ জানতেও চেষ্টা চালাচ্ছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ছাত্রীটির কানের দুল হাতানোর চেষ্টা চালিয়েছিল ওই দুষ্কৃতী। দুল ছিনতাই করার চেষ্টাতেই লক্ষ্যভ্রষ্ট হয়ে ব্লেড গালে লাগে। গলায় লাগলে ছাত্রীটির প্রাণহানির আশঙ্কা থাকত।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications