কয়লা পাচারেও জড়িত থানার ওসি! পুলিশের বাড়িতে ED'র হানা, রয়েছে আরও ৮ জনের নাম
রাজ্যে ফের সক্রিয় হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আজ সকাল থেকেই একাধিক জায়গায় অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে জানা গিয়েছে যে, বালি এবং কয়লা পাচার সংক্রান্ত মামলার তদন্তে এই অভিযান চালানো হচ্ছে। তদন্তে নেমে মোট ৯ জনের নাম সামনে এসেছে। যাঁদের মধ্যে রাজ্য পুলিশের এক আধিকারিকও রয়েছেন। আজ সকালে বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে পৌঁছান ইডি আধিকারিকরা।

ইডি সূত্রে জানা গিয়েছে যে, কয়লা পাচার চক্রে প্রোটেকশন মানির যে লেনদেন হয়েছিল, তার সঙ্গে মনোরঞ্জন মণ্ডলের কোনও যোগ থাকার অভিযোগ রয়েছে। ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে পাচারকার্যে সাহায্য করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। আজ সকালে দুর্গাপুরে নিজের বাড়িতেই তিনি ছিলেন। তল্লাশি চালানোর পাশাপাশি তাঁকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
আজ সকাল থেকেই কলকাতা-সহ রাজ্যের মোট ৯টি জায়গায় ইডির অভিযান চলছে। সেইসঙ্গে জানা গিয়েছে যে, দিল্লির কয়েকটি এলাকাতেও ইডির একটি দল তল্লাশি চালাচ্ছে। কয়লা পাচার চক্রের বিরুদ্ধে চলা তদন্তকে আরও জোরদার করার জন্যেই এই সমন্বিত অভিযান।
তদন্তকারীদের দাবি যে, আগের অভিযানে উদ্ধার হওয়া মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ চ্যাট সহ বিভিন্ন ডিজিটাল প্রমাণ ঘাঁটা ঘাঁটি করার পারে এই নামগুলি সামনে এসেছে। নামের তালিকায় রয়েছেন শেখ আখতার, প্রবীর দত্ত, কিরণ খান, মির্জা নিজামুদ্দিন, অমিত বনশল ও চিন্ময় মণ্ডল। ইডির মতে, চিন্ময় মণ্ডল নামের ব্যক্তিই এই পাচার চক্রের অন্যতম মূল চরিত্র ছিলেন।
দুর্গাপুরের বালি ব্যবসার সাথে যুক্ত বলে পরিচিত প্রবীর দত্তের বাড়িতেও আজ সাতসকালে পৌঁছে যান ইডির আধিকারিকরা। জানা গিয়েছে যে, বহুদিন ধরেই তিনি বালির কারবারের সঙ্গে যুক্ত রয়েছেন। আগে তিনি পানাগড় এলাকায় থাকতেন। প্রায় দুই বছর আগে তিনি দুর্গাপুরে একটি বিলাসবহুল বাড়ি তৈরি করে সেখানেই বসবাস করতে শুরু করেন। ইডির নজরে এসেছে তাঁর সাম্প্রতিক বিদেশযাত্রাও। খবর অনুসারে, তিনি কিছুদিন আগেই দুবাই গিয়েছিলেন।
আজ ভোরের দিকেই তিন সদস্যের একটি ইডির টিম কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে প্রবীর দত্তের বাড়িতে তল্লাশি শুরু করে। অভিযোগ, প্রথমে ইডি আধিকারিকদের বাড়ির ভিতরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল। পরে কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় কার্যত জোর করেই বাড়িতে প্রবেশ করে ইডির টিম। বালির ব্যবসার সঙ্গে আর কারা কারা যুক্ত, এই চক্র আরও কতদূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে, সেই সমস্তটাই দিক খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা।
অন্যদিকে আবার, প্রবীর দত্তের ভাইয়ের বাড়িতেও ইডির একটি দল পৌঁছে গিয়েছে বলে খবর। একাধিক জায়গায় একসাথে অভিযান চালিয়ে আর্থিক লেনদেন এবং নথিপত্র খতিয়েও দেখা হচ্ছে।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications