Coal Scam: কয়লা পাচারে সিবিআইয়ের জালে ECL এবং CISF-এর প্রাক্তন আধিকারিক

কয়লা-কাণ্ডে নয়া মোড়! তদন্তকারী সংস্থার জালে ECL-র এক প্রাক্তন ডিরেক্টর। ধৃত ওই আধিকারিকের নাম সুনীল ঝা বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনী CISF-এর প্রাক্তন এক আধিকারিককেও গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

যা কয়লা পাচার-কাণ্ডে বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। CISF-এর প্রাক্তন ওই আধিকারিকের নাম আনন্দ কুমার সিং বলে জানা গিয়েছে। প্রায় কয়েকমাস হয়ে গিয়েছে কয়লা পাচার মামলায় তদন্ত করছে সিবিআই। আর সেই মামলার তদন্তে প্রথম কোনও সিআইএসএফের প্রাক্তন কর্তাকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআইয়ের জালে ECL এবং CISF-এর প্রাক্তন আধিকারিক

আজ বৃহস্পতিবার দুজনকে নিজাম প্যালেসে তলব করে সিবিআই। দফায় দফায় জেরা শেষে সন্ধ্যায় দুজনকেই গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। দীর্ঘ জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য ধৃত দুজন এড়িয়ে যান বলে জানা গিয়েছে। এমনকি বক্তব্যেও একাধিক অসঙ্গতি পেয়েছেন তদন্তকারীরা।

আর এরপরেই আনন্দকুমার সিং ও সুনীল ঝা'কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করে বলে জানা গিয়েছে। ধৃত দুজনের বিরুদ্ধে কয়লা পাচারের একাধিক অভিযোগ রয়েছে। মূলত কয়লা খনির দায়িত্বে থাকা সিআইএসএফ। পাচারের ক্ষেত্রে ওই ধৃত ওই আধিকারিকের একাধিক যোগ রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।

শুধু তাই নয়, কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের নজরে অনুপ মাজি ওরফে লালা। আর এই লালার কাছ থেকে ধৃত ওই দুজন মোটা অঙ্কের ঘুষ নিত বলে দাবি সিবিআইয়ের। আর এর বদলে নানা সুবিধা লালাকে পাইয়ে দিত বলেও দাবি তদন্তকারীদের। শুধু তাই নয়ু, মোটা টাকার বিনিময়ে কয়লা পাচার অবাধে চলত বলেও দাবি।

এমনকি ইসিএলের কয়লা খনিগুলিতে অবাধে লুঠপাঠ চালানোর মতো সুযোগও মিলে যেত বলেও দাবি তদন্তকারীদের। বলে রাখা প্রয়োজন, এর আগে ইসিএলের একাধিক আধিকারিক এবং কর্মীকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। আর দীর্ঘ তদন্তেই আনন্দকুমার সিং ও সুনীল ঝা'য়ের নাম পান তদন্তকারীরা।

কয়লা কাণ্ডে নয়া মোড়

আর তার ভিত্তিতেই এদিন জিজ্ঞাসাবাদ চলে। নিজেদের হেফাজতে নিয়ে এদেরকে আরও জেরা করা প্রয়োজন বলে দাবি সিবিআই। আর তাই আগামীকাল শুক্রবার দুজনকেই আদালতে তোলা হলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে সিবিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+