দাম কমাতে মুখ্যমন্ত্রীর নির্দেশ, কাঁকুড়গাছির ভিআইপি বাজারে হানা দিল টাস্ক ফোর্স
সবজি, আনাজপাতির দাম আকাশছোঁয়া। মধ্যবিত্তের হেঁসেলে কার্যত আগুন ধরে যাওয়ার জোগাড়। সবজিতে হাত ছোঁয়ানো যাচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মঙ্গলবার নবান্নে বৈঠক করেছেন। ১০ দিনের মধ্যে আনাজপাতির দাম কমাতে নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার সকালেই কলকাতায় বাজার পরিদর্শনে নামল টাস্ক ফোর্স। পশ্চিমবঙ্গ সরকারের টাস্ক ফোর্সের সদস্য এবং রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যরা বাজার পরিদর্শনে নামলেন। এদিন সকালে কাঁকুড়গাছির ভিআইপি বাজার ঘুরে দেখলেন তারা। টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে উপস্থিত ছিলেন।

আজ বুধবার থেকেই কলকাতা ও আশেপাশের বাজারগুলিতে নজরদারি শুরু হয়ে গেল। যে কোনও বাজারে টাস্ক ফোর্স হানা দিতে পারে। সবজি, আনাজের দাম সম্পর্কে প্রশ্ন করতে পারে। এই বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছে। কাঁকুড়গাছি ভিআইপি বাজারে গিয়ে বিভিন্ন দিক ঘুরে বেড়ান টাস্ক ফোর্সের সদস্যরা।
কোন সবজির কত দাম যাচ্ছে। কতটা বেশি বাজারে দাম রয়েছে? সেই তথ্য নেন কমিটির লোকজন। ক্রেতা, বিক্রেতাদের সঙ্গেও টাস্ক ফোর্সের সদস্যরা কথা বলেন। আগামী দিনে আরও বেশ কিছু জায়গায়, বাজার পরিদর্শন হবে। এ কথা মনে করা হচ্ছে। দক্ষিণ কলকাতার যদুবাবুর বাজার, শিয়ালদহ কোলে মার্কেট, মানিকতলা বাজারে টাস্ক ফোর্স পৌঁছে যেতে পারে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট কড়া নির্দেশ গিয়েছেন গতকাল নবান্ন থেকে। ১০ দিনের মধ্যে বাজারদর কমাতে হবে। আমজনতার নাগালের মধ্যে সবজির দাম নিয়ে আসতে হবে। এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী। অসাধু ব্যবসায়ীদের পথে আনতে সিআইডি, এসটিএফ কাজ করবে।
পেঁয়াজের দাম অনেকটাই বেশি। ৩৫ টাকা কেজি পেরিয়ে গিয়েছে আলুর দাম। আলু ও পেঁয়াজের দাম এত বেশি কেন? নাসিক থেকে কেন পেঁয়াজ আনা হচ্ছে? কেন বাংলার পেঁয়াজ ব্যবহার করা হচ্ছে না? " পরিস্থিত লাগামছাড়া হলে রাশ টানতে হবে। না করলে আপনাদেরও সমস্যা হবে। " ব্যবসায়ীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications